Isaiah 37:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব এখন, হে মাবুদ, আমাদের আল্লাহ্‌, তুমি তার হাত থেকে আমাদেরকে নিস্তার কর; তাতে দুনিয়ার সমস্ত রাজ্য জানতে পারবে যে, তুমি, কেবল মাত্র তুমিই মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর, তার হাত থেকে আমাদের উদ্ধার করো, যেন পৃথিবীর সমস্ত রাজ্য জানতে পারে যে, হে সদাপ্রভু, কেবলমাত্র তুমিই ঈশ্বর।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব এখন, হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, তুমি তাহার হস্ত হইতে আমাদিগকে নিস্তার কর; তাহাতে পৃথিবীর সমস্ত রাজ্য জানিতে পারিবে যে, তুমি, কেবল মাত্র তুমিই সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব এখন, হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, তুমি তাহার হস্ত হইতে আমাদিগকে নিস্তার কর; তাহাতে পৃথিবীর সমস্ত রাজ্য জানিতে পারিবে যে, তুমি, কেবল মাত্র তুমিই ঈশ্বর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, আসিরিয়ার রাজার হাত থেকে তুমি আমাদের রক্ষা কর, যাতে পৃথিবীর সমস্ত রাজ্য জানতে পারে যে, তুমি, কেবল তুমিই সদাপ্রভু।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন হে আমাদের মাবুদ আল্লাহ্‌, আশেরিয়ার বাদশাহ্‌র হাত থেকে তুমি আমাদের রক্ষা কর, যাতে দুনিয়ার সমস্ত রাজ্য জানতে পারে যে, তুমি, কেবল তুমিই মাবুদ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, আমাদের আরাধ্য ঈশ্বর, আসিরীয়দের হাত থেকে আমাদের উদ্ধার কর যেন সমগ্র পৃথিবী জানতে পারে যে তুমিই একমাত্র প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আপনিই প্রভু আমাদের ঈশ্বর! সুতরাং অশূররাজের কবল থেকে আমাদের রক্ষা করুন| তাহলে অন্যান্য সমস্ত দেশগুলিও জানতে পারবে যে আপনিই প্রভু, আপনিই একমাত্র ঈশ্বর|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের ঈশ্বর সদাপ্রভু, অশূরের রাজার হাত থেকে তুমি আমাদের রক্ষা কর, যাতে পৃথিবীর সমস্ত রাজ্যগুলো জানতে পারে, তুমি, তুমিই সদাপ্রভু।”