Isaiah 37:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমোজের পুত্র ইশাইয়া হিষ্কিয়ের কাছে এই কথা বলে পাঠালেন; ইসরাইলের আল্লাহ্‌ মাবুদ এই কথা বলেন, তুমি আসেরিয়ার বাদশাহ্‌ সন্‌হেরীবের বিষয়ে আমার কাছে মুনাজাত করেছ,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর আমোষের পুত্র যিশাইয়, হিষ্কিয়ের কাছে একটি বার্তা প্রেরণ করলেন: “সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: তুমি যেহেতু আসিরীয় রাজা সন্‌হেরীব সম্পর্কে আমার কাছে প্রার্থনা করেছ,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমোসের পুত্র যিশাইয় হিষ্কিয়ের নিকটে এই কথা বলিয়া পাঠাইলেন; ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, তুমি অশূর-রাজ সন্‌হেরীবের বিষয়ে আমার কাছে প্রার্থনা করিয়াছ,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমোসের পুত্র যিশাইয় হিষ্কিয়ের নিকটে এই কথা বলিয়া পাঠাইলেন; ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, তুমি অশূর-রাজ সন্‌হেরীবের বিষয়ে আমার কাছে প্রার্থনা করিয়াছ,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আমোসের ছেলে যিশাইয় হিষ্কিয়ের কাছে এই খবর পাঠালেন, “ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু বলছেন যে, আসিরিয়ার রাজা সন্‌হেরীব সম্বন্ধে আপনি প্রার্থনা করেছেন;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আমোজের ছেলে ইশাইয়া হিষ্কিয়ের কাছে এই খবর পাঠালেন, “ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ বলছেন যে, আশেরিয়ার বাদশাহ্‌ সন্‌হেরীব সম্বন্ধে আপনি মুনাজাত করেছেন;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন যিশাইয় রাজা হিষ্কিয়ের কাছে বার্তা পাঠালেন, বললেনঃ প্রভু পরমেশ্বর বলেছেনঃ আসিরিয়ার সম্রাট সনহেরিব সম্বন্ধে আমার কাছে তুমি প্রার্থনা নিবেদন করেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমোসের পুত্র যিশাইয় হিষ্কিয়ের এই বার্তা পাঠালেন| বার্তাটিতে তিনি বললেন, “প্রভু ইস্রায়েলের ঈশ্বর বলেছেন, ‘তোমরা অশূরের রাজা সন্হেরীবের বার্তার বিষয়ে আমার কাছে যে প্রার্থনা করেছিলে আমি তা শুনেছি|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমোসের ছেলে যিশাইয় হিষ্কিয়ের কাছে এই খবর পাঠালেন, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু বলছেন, অশূরের রাজা সনহেরীব বিষয় তুমি প্রার্থনা করতে;