Isaiah 37:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি খনন করে পানি পান করেছি, আমি আমার পা দিয়ে মিসরের সমস্ত খাল শুকিয়ে ফেলব।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি বিজাতীয় ভূমিতে কুয়ো খনন করেছি এবং সেখানকার জলপান করেছি। আমার পায়ের তলা দিয়ে আমি মিশরের সব স্রোতোধারা শুকিয়ে দিয়েছি।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি খননপূর্ব্বক জল পান করিয়াছি, আমি আপন পদতল দ্বারা মিসরের সমস্ত খাল শুষ্ক করিব।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি খননপূর্বক জল পান করিয়াছি, আমি আপন পদতল দ্বারা মিসরের সমস্ত খাল শুষ্ক করিব।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিদেশের মাটিতে মাটিতে কূয়া খুঁড়েছ এবং সেখানকার জল খেয়েছ, আর তোমার পা দিয়ে মিসরের সব নদীগুলো শুকিয়ে ফেলেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিদেশের মাটিতে মাটিতে কূয়া খুঁড়েছ এবং সেখানকার পানি খেয়েছ, আর তোমার পা দিয়ে মিসরের সব নদীগুলো শুকিয়ে ফেলেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কূপ খনন করেছি আমি বিদেশের ভূমিতে পান করেছি তার জল, আমি পদতাড়নায় শুষ্ক করেছি মিশরের জলধারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি কূপসমূহ খনন করেছিলাম এবং নতুন জায়গা থেকে জলপান করেছিলাম| আমি আমার হাতের তালু দিয়ে মিশরের নদীকে শূন্য করে দিয়েছিলাম এবং ঐ দেশের ওপর হেঁটে গিয়েছিলাম|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিদেশের মাটিতে কুয়ো খুঁড়েছ এবং সেখানকার জল খেয়েছ ও তোমার পা দিয়ে মিশরের সব নদীগুলো শুকিয়ে ফেলেছ।