Isaiah 37:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা জেরুশালেম থেকে অবশিষ্টরা, সিয়োন পর্বত থেকে বেঁচে থাকা লোকেরা বের হবে, বাহিনীগণের মাবুদের গভীর আগ্রহ তা সাধন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ জেরুশালেম থেকে আসবে এক অবশিষ্টাংশ, আর সিয়োন পর্বত থেকে আসবে বেঁচে থাকা লোকের একদল। সর্বশক্তিমান সদাপ্রভুর উদ্যোগই তা সুসম্পন্ন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা যিরূশালেম হইতে অবশিষ্টগণ, সিয়োন পর্ব্বত হইতে উত্তীর্ণগণ, নির্গত হইবে, বাহিনীগণের সদাপ্রভুর উদ্যোগ ইহা সাধন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা যিরূশালেম হইতে অবশিষ্টগণ, সিয়োন পর্বত হইতে উত্তীর্ণগণ, নির্গত হইবে, বাহিনীগণের সদাপ্রভুর উদ্যোগ ইহা সাধন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বেঁচে থাকা লোকেরা যিরূশালেম থেকে আসবে আর সিয়োন পাহাড় থেকে আসবে রক্ষা পাওয়া একদল লোক। সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর আগ্রহই এই সমস্ত করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বেঁচে থাকা লোকেরা জেরুজালেম থেকে আসবে আর সিয়োন পাহাড় থেকে আসবে রক্ষা পাওয়া একদল লোক। আল্লাহ্ রাব্বুল আলামীনের আগ্রহই এই সমস্ত করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেম ও সিয়োন পর্বতের রক্ষাপ্রাপ্ত অবশিষ্ট অধিবাসীরা সেখানে থাকবে। সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের চরম সিদ্ধান্তের ফলেই এই ঘটনা ঘটবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ এখনও কেউ কেউ বেঁচে থাকবে| তারা জেরুশালেমের বাইরে চলে যাবে| সিয়োন পর্বত থেকে জীবিতরা আসতে থাকবে|” সর্বশক্তিমান প্রভুর গভীর ভালোবাসা এইসব ঘটাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ বেঁচে থাকা লোকেরা যিরূশালেম থেকে আসবে, সিয়োন পর্বত থেকে আসবে বেঁচে একদল লোক। বাহিনীদের সদাপ্রভুর উদ্যোগী এই কাজ করবে।