Isaiah 37:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জীবন্ত আল্লাহ্‌কে টিটকারি দেবার জন্য তার মালিক আসেরিয়া বাদশাহ্‌র প্রেরিত রব্‌শাকি যেসব কথা বলেছে, হয়তো আপনার আল্লাহ্‌ মাবুদ তা শুনবেন এবং তাকে সেসব কথার জন্য তিরস্কার করবেন, যা আপনার আল্লাহ্‌ মাবুদ শুনেছেন; অতএব যে অবশিষ্টাংশ এখনও আছে, আপনি তার জন্য মুনাজাত উৎসর্গ করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হয়তো সদাপ্রভু, আপনার ঈশ্বর সেই সৈন্যাধ্যক্ষের কথা শুনে থাকবেন, যাকে তার মনিব, আসিরীয় রাজা, জীবন্ত ঈশ্বরকে বিদ্রুপ করার জন্য প্রেরণ করেছিলেন। সদাপ্রভু, আপনার ঈশ্বর, যে কথা শুনেছেন, তার জন্য তিনি হয়তো তাঁকে তিরস্কার করবেন। সেই কারণে, যারা এখনও বেঁচে আছে, আপনি অবশিষ্ট তাদের জন্য প্রার্থনা করুন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জীবন্ত ঈশ্বরকে টিটকারি দিবার জন্য আপন প্রভু অশূর-রাজের প্রেরিত রব্‌শাকি যে সকল কথা কহিয়াছে, হয় ত আপনার ঈশ্বর সদাপ্রভু তাহা শুনিবেন, এবং তাঁহাকে সেই সকল কথার জন্য তিরস্কার করিবেন, যাহা আপনার ঈশ্বর সদাপ্রভু শুনিয়াছেন; অতএব যে অবশিষ্টাংশ এখনও আছে, আপনি তাহার নিমিত্ত প্রার্থনা উৎসর্গ করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জীবন্ত ঈশ্বরকে টিট্‌কারি দিবার জন্য আপন প্রভু অশূর-রাজের প্রেরিত রব্‌শাকি যে সকল কথা কহিয়াছে, হয় ত আপনার ঈশ্বর সদাপ্রভু তাহা শুনিবেন, এবং তাঁহাকে সেই সকল কথার জন্য তিরস্কার করিবেন, যাহা আপনার ঈশ্বর সদাপ্রভু শুনিয়াছেন; অতএব যে অবশিষ্টাংশ এখনও আছে, আপনি তাহার নিমিত্ত প্রার্থনা উৎসর্গ করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আসিরিয়ার রাজা জীবন্ত ঈশ্বরকে ঠাট্টা-বিদ্রূপ করতে রব্‌শাকিকে পাঠিয়েছেন, কিন্তু আপনার ঈশ্বর সদাপ্রভু হয়তো সেই সব কথা শুনে তাকে শাস্তি দেবেন। তাই যারা এখনও বেঁচে আছে তাদের জন্য আপনি প্রার্থনা করুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আশেরিয়ার বাদশাহ্‌ জীবন্ত আল্লাহ্‌কে ঠাট্টা-বিদ্রূপ করতে রব্‌শাকিকে পাঠিয়েছেন, কিন্তু আপনার মাবুদ আল্লাহ্‌ হয়তো সেই সব কথা শুনে তাকে শাস্তি দেবেন। তাই যারা এখনও বেঁচে আছে তাদের জন্য আপনি মুনাজাত করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আসিরিয়ার সম্রাট জাগ্রত ঈশ্বরকে অপমান করার জন্য তাঁর প্রধান সেনাপতিকে পাঠিয়েছেন। আপনার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যেন এই সমস্ত অপমানজনক কথা শোনেন এবং যাঁরা এই কথা বলেছেন তাঁদের সমুচিত শাস্তি বিধান করেন। অতএব এখনও যারা অবশিষ্ট রয়েছে তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেনাপতির মনিব, অশূরদের রাজা তাকে জীবন্ত ঈশ্বরকে বিদ্রূপ করতে পাঠিয়েছে| তোমাদের প্রভু ঈশ্বর হয়তো ঐসব বিষয়গুলি শুনতেও পারেন| প্রভু হয়তো প্রমাণও করবেন যে শত্রুরা ভুল করছে| সুতরাং যে সব লোকরা বেঁচে আছে তাদের জন্য প্রার্থনা কর|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অশূরের রাজা ঠাট্টা-বিদ্রূপ করতে রবশাকিকে পাঠিয়েছিলেন, তোমার ঈশ্বর সদাপ্রভু সেই সব কথা শুনে তাকে শাস্তি দেবেন। তাই যারা এখনও বেঁচে আছে তাদের জন্য তুমি প্রার্থনা কর।”