Isaiah 37:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে রব্‌শাকি ফিরে গেলেন, গিয়ে দেখতে পেলেন যে, আসেরিয়ার বাদশাহ্‌ লিব্‌নার বিপক্ষে যুদ্ধ করছেন; বস্তুত তিনি লাখীশ্‌ থেকে প্রস্থান করেছেন, এই কথা রব্‌শাকি শুনেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সৈন্যাধ্যক্ষ যখন শুনতে পেলেন যে, আসিরীয় রাজার লাখীশ ত্যাগ করে চলে গেছেন, তিনি ফিরে গেলেন এবং দেখলেন, রাজা লিব্‌নার বিরুদ্ধে যুদ্ধ করছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রব্‌শাকি ফিরিয়া গেলেন, গিয়া দেখিতে পাইলেন যে, অশূর-রাজ লিব্‌নার বিপক্ষে যুদ্ধ করিতেছেন; বস্তুতঃ তিনি লাখীশ্‌ হইতে প্রস্থান করিয়াছেন, ইহা রবশাকি শুনিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রব্‌শাকি ফিরিয়া গেলেন, গিয়া দেখিতে পাইলেন যে, অশূর-রাজ লিব্‌নার বিপক্ষে যুদ্ধ করিতেছেন; বস্তুতঃ তিনি লাখীশ্‌ হইতে প্রস্থান করিয়াছেন, ইহা রব্‌শাকি শুনিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে রব্‌শাকি শুনলেন যে, আসিরিয়ার রাজা লাখীশ ছেড়ে চলে গিয়ে লিব্‌নার বিরুদ্ধে যুদ্ধ করছেন। সেইজন্য রব্‌শাকি সেখানে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে রব্‌শাকি শুনলেন যে, আশেরিয়ার বাদশাহ্‌ লাখীশ ছেড়ে চলে গিয়ে লিব্‌নার বিরুদ্ধে যুদ্ধ করছেন। সেইজন্য রব্‌শাকি সেখানে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আসিরিয়ার সৈন্যাধ্যক্ষ রবশাকি লাখিশে ফিরে গিয়ে শুনলেন, সম্রাট পার্শ্ববর্তী নগরী লিব্‌নার বিরুদ্ধে যুদ্ধে গেছেন। তিনি তখন সম্রাটের সঙ্গে পরামর্শ করার জন্য সেখানে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা অশূর একটি খবর পেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রবশাকি এবং অশূরের রাজা লাখীশ ছেড়ে চলে গিয়ে লিবনার বিরুদ্ধে যুদ্ধ করছেন, কারণ রবশাকি সেখানে গেলেন।