Isaiah 38:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি বললাম, আমার আয়ুর মধ্যাহ্নে আমি পাতালের তোরণদ্বারে প্রবেশ করবো, আমার অবশিষ্ট বছরগুলো থেকে বঞ্চিত হলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি বললাম, “আমার জীবনের সর্বোৎকৃষ্ট সময়ে আমাকে কি অবশ্যই মৃত্যুর দুয়ারগুলির মধ্য দিয়ে যেতে হবে এবং আমার আয়ুষ্কালের অবশিষ্ট সময় থেকে বঞ্চিত হতে হবে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি বলিলাম, আমার আয়ুর মধ্যাহ্নে আমি পাতালের পুরদ্বারে প্রবেশ করিব, আমার বৎসরশ্রেণীর অবশিষ্টাংশে বঞ্চিত হইলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি বলিলাম, আমার আয়ুর মধ্যাহ্নে আমি পাতালের পুরদ্বারে প্রবেশ করিব, আমার বৎসরশ্রেণীর অবশিষ্টাংশে বঞ্চিত হইলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি বলেছিলাম, “আমার জীবনের মাঝখানেই কি আমাকে মৃতস্থানের দরজা দিয়ে ঢুকতে হবে? আর আমার বাকী বছরগুলো থেকে কি আমাকে বঞ্চিত করা হবে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি বলেছিলাম, “আমার জীবনের মাঝখানেই কি আমাকে কবরের দরজা দিয়ে ঢুকতে হবে? আর আমার বাকী বছরগুলো থেকে কি আমাকে বঞ্চিত করা হবে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভেবেছিলাম, জীবনের মধ্যাহ্ন বেলায় চলে যেতে হবে আমায় মৃতলোকে আসবে না ফিরে আর জীবনের দিনগুলি আমার!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি মনে মনে বলেছিলাম বৃদ্ধ হবার জন্য বাঁচব| তবে সেই সময়টা ছিল আমার মৃত্যুপথযাত্রী লোকদের মতো পাতালের ফটকে যাওয়ার সময়| এখন আমার সমস্ত সময় আমি সেখানেই অতিবাহিত করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি বলেছিলাম, আমি বললাম যে আমার জীবনের মাঝখান দিয়ে আমি পাতালের দরজা দিয়ে যাব; আর আমার বাকি বছরগুলো থেকে কি আমাকে সেখানে পাঠানো হবে।