Isaiah 38:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি বললাম, আমি মাবুদকে জীবিতদের দেশে তাঁকে আর দেখব না, দুনিয়ার নিবাসী মানুষকেও আর দেখব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি বললাম, “আমি সদাপ্রভুকে আর দেখতে পাব না, জীবিতদের দেশে সদাপ্রভুকে দেখতে পাব না; আমি আর মানবকুলকে দেখতে পাব না, কিংবা যারা এই জগতে বসবাস করে, তাদের সঙ্গে থাকব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি বলিলাম, আমি সদাপ্রভুকে জীবিতদের দেশে সদাপ্রভুকে আর দেখিব না, জগন্নিবাসীদের সঙ্গে মনুষ্যকেও আর দেখিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি বলিলাম, আমি সদাপ্রভুকে জীবিতদের দেশে সদাপ্রভুকে আর দেখিব না, জগন্নিবাসীদের সঙ্গে মনুষ্যকেও আর দেখিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি বলেছিলাম, “আমি সদাপ্রভুকে জীবিতদের দেশে আর দেখতে পাব না; এই অস্থায়ী জগতে বাসকারী মানুষকেও আর আমি দেখতে পাব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি বলেছিলাম, “আমি মাবুদকে জীবিতদের দেশে আর দেখতে পাব না; এই অস্থায়ী দুনিয়াতে বাসকারী মানুষকেও আর আমি দেখতে পাব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভেবেছিলাম, এই জীবিতের দেশে দেখতে পাব না আর হে প্রভু পরমেশ্বর, শ্রীমুখ তোমার, দেখতে পাব না মুখ কোন মর্ত্যবাসীর!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং আমি বলেছিলাম: “জীবিতদের দেশে আমি আর কখনও প্রভু ইযাকে দেখতে পাবো না| আমি আর কখনও পৃথিবীতে লোকদের জীবিত দেখতে পাব না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি বলেছিলাম যে, জীবিতদের দেশে আমি সদাপ্রভুকে আর দেখতে পাব না; এই অস্থায়ী জগতে মানবজাতি বা বিশ্ববাসীর বাসিন্দার আর আমি দেখতে পাব না।