Isaiah 38:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভেড়ার রাখালের তাঁবুর মত আমার আবাস উঠিয়ে আমার কাছ থেকে নিয়ে নেওয় হল; আমি তন্তুবায়ের মত আমার আয়ু গুটালাম; তিনি তাঁত থেকে আমাকে কেটে ফেললেন; তুমি এক দিবারাত্রের মধ্যে আমাকে শেষ করলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার কাছ থেকে আমার আবাস মেষশাবকের তাঁবুর মতো তুলে নিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে। তাঁতির মতো আমি আমার জীবন গুটিয়ে ফেলেছি এবং তিনি তাঁত থেকে আমাকে ছিন্ন করেছেন; দিনে ও রাতে তুমি আমার জীবন শেষ করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মেষপালকের তাম্বুর ন্যায় আমার আবাস উঠাইয়া আমা হইতে স্থানান্তর করা গেল; আমি তন্তুবায়ের ন্যায় আপন আয়ু জড়াইলাম; তিনি তাঁত হইতে আমাকে কাটিয়া ফেলিবেন; তুমি এক দিবারাত্রের মধ্যে আমাকে শেষ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মেষপালকের তাম্বুর ন্যায় আমার আবাস উঠাইয়া আমা হইতে স্থানান্তর করা গেল; আমি তন্তুবায়ের ন্যায় আপন আয়ু জড়াইলাম; তিনি তাঁত হইতে আমাকে কাটিয়া ফেলিলেন; তুমি এক দিবারাত্রের মধ্যে আমাকে শেষ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভেড়ার রাখালের তাম্বুর মত করে আমার বাসস্থান তুলে ফেলে আমার কাছ থেকে তা নিয়ে নেওয়া হবে। আমার আয়ু আমি তাঁতীদের মত করে তাঁতে জড়িয়েছিলাম আর এখন তা থেকে তুমি আমাকে ছেঁটে ফেলবে। এক দিনের মধ্যেই তুমি আমাকে শেষ করে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভেড়ার রাখালের তাম্বুর মত করে আমার বাসস্থান তুলে ফেলে আমার কাছ থেকে তা নিয়ে নেওয়া হবে। আমার আয়ু আমি তাঁতীদের মত করে তাঁতে জড়িয়েছিলাম আর এখন তা থেকে তুমি আমাকে ছেঁটে ফেলবে। এক দিনের মধ্যেই তুমি আমাকে শেষ করে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি ভেবেছিলাম, জীবন আমার বুঝি সাঙ্গ হয়ে গেল যেন শিবির তুলে নেওয়া হল, তাঁত থেকে কাপড় নেওয়া হল কেটে। ভেবেছিলাম, ঈশ্বর বুঝি টেনে দিলেন পূর্ণচ্ছেদ জীবনে আমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার জীবনকে তছনছ করে আমার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে| তাঁতী যেমন তাঁত থেকে কাপড়ের টুকরো কেটে নেয় তেমন করে আমি আমার জীবনকে কেটে ছোট করেছি| এক দিনেই আপনি আমায় শেষ করে দিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মেষপালকের তাঁবুতে আমার প্রাণ সরে যায় এবং আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। তাঁতীদের মত করে আমার জীবন ঘূর্ণিত হয়েছে। তুমি কাঁটা থেকে আমাকে কেটে ফেলছ। রাতের মধ্যে তুমি আমাকে শেষ করে দেবে।