Isaiah 38:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি সকাল পর্যন্ত নীরব থাকলাম; তিনি সিংহের মত আমার সমস্ত অস্থি চূর্ণ করলেন; তুমি এক দিবারাত্রের মধ্যে আমাকে শেষ করলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি প্রভাত পর্যন্ত ধৈর্যসহ অপেক্ষা করেছি, কিন্তু সিংহের মতোই তিনি আমার হাড়গুলি চূর্ণ করেছেন; দিনে ও রাতে তুমি আমার জীবন শেষ করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি প্রাতঃকাল পর্য্যন্ত নীরব থাকিলাম; তিনি সিংহের ন্যায় আমার অস্থি সকল চূর্ণ করেন, তুমি এক দিবারাত্রের মধ্যে আমাকে শেষ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি প্রাতঃকাল পর্যন্ত নীরব থাকিলাম; তিনি সিংহের ন্যায় আমার অস্থি সকল চূর্ণ করিলেন; তুমি এক দিবারাত্রের মধ্যে আমাকে শেষ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সকাল না হওয়া পর্যন্ত আমি নিজেকে শান্ত রাখলাম। সিংহের মত করে আমার হাড়গুলো তুমি ভেংগে দিলে; এক দিনের মধ্যেই তুমি আমাকে শেষ করে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সকাল না হওয়া পর্যন্ত আমি নিজেকে শান্ত রাখলাম। সিংহের মত করে আমার হাড়গুলো তুমি ভেংগে দিলে; এক দিনের মধ্যেই তুমি আমাকে শেষ করে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেঁদেছি আমি সারাটি রজনী দুঃসহ যাতনায় যেন একটি সিংহ চূর্ণ-বিচূর্ণ করছে অস্থি আমার। ভেবেছিলাম, ঈশ্বর বুঝি টেনে দিলেন পূর্ণচ্ছেদ জীবনে আমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সারা রাত ধরে আমি সিংহের মত চিৎকার করে কেঁদেছিলাম| কিন্তু সিংহের হাড় খাবার মত আমার সব আশা-আকাঙ্খা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল| মাত্র এক দিনে আপনি আমার জীবনের পরিসমাপ্তি ঘটিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সকাল না হওয়া পর্যন্ত আমি চিৎকার করে উঠলাম; সিংহের মত তিনি আমার সমস্ত হাড় ভেঙে ফেলবে এবং দিনের মধ্যে তুমি আমার জীবন শেষ করছ।