Isaiah 38:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মালিক, এই সকলের দ্বারা লোকেরা জীবিত থাকে, কেবল এতেই আমার রূহের জীবন; আমাকে সুস্থ কর, আমাকে সঞ্জীবিত কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রভু, এই সমস্ত বিষয়ের জন্যই মানুষ বাঁচে; আবার আমার আত্মাও সেগুলির মধ্যে জীবন খুঁজে পায়। তুমি আমার স্বাস্থ্য ফিরিয়ে দিয়েছ এবং আমাকে বাঁচতে দিয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে প্রভু, এই সকলের দ্বারা লোকেরা জীবিত থাকে, কেবল ইহাতেই আমার আত্মার জীবন; আমাকে সুস্থ কর, আমাকে সঞ্জীবিত কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে প্রভু, এই সকলের দ্বারা লোকেরা জীবিত থাকে, কেবল ইহাতেই আমার আত্মার জীবন; আমাকে সুস্থ কর, আমাকে সঞ্জীবিত কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে প্রভু, তোমার কথা ও কাজ দিয়েই তো মানুষ বেঁচে থাকে; এই সবের মধ্যেই আমার আত্মা জীবিত থাকবে। তুমি আমার স্বাস্থ্য ফিরিয়ে দিয়ে আমাকে বাঁচতে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মালিক, তোমার কালাম ও কাজ দিয়েই তো মানুষ বেঁচে থাকে; এই সবের মধ্যেই আমার রূহ্ জীবিত থাকবে। তুমি আমার স্বাস্থ্য ফিরিয়ে দিয়ে আমাকে বাঁচতে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমারই জন্য হে প্রভু পরমেশ্বর শুধু তোমারই জন্য আমি বাঁচতে চাই আরোগ্য দাও প্রভু জীবন দাও আমায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার এই কঠিন সময়কে আমার আত্মার পুনরুজ্জীবনের জন্য ব্যবহার করুন| আমার আত্মাকে শক্ত ও স্বাস্থ্যবান করতে সহায়তা দান করুন| আমাকে সুস্থ হতে সাহায্য করুন| আমাকে পুনরায় বাঁচতে সাহায্য করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু, তোমরা যে দুঃখ প্রকাশ করছ তা আমার পক্ষে ভাল; আমার জীবন আমার কাছে ফিরে আসতে পারে; তুমি আমার জীবন এবং স্বাস্থ্য পুনরুদ্ধার করেছ।