Isaiah 38:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পাতাল তো তোমার প্রশংসা-গজল করে না; মৃত্যু তোমার প্রশংসা করে না; পাতালবাসীরা তোমার বিশ্বস্ততার অপেক্ষা করে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ কবর তোমার প্রশংসা করতে পারে না, মৃত্যু করতে পারে না তোমার স্তব; যারা সেই গহ্বরে নেমে যায়, তারা তোমার বিশ্বস্ততার প্রত্যাশা করতে পারে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পাতাল ত তোমার স্তবগান করে না; মৃত্যু তোমার প্রশংসা করে না; গর্ত্তগামীরা তোমার সত্যের অপেক্ষা করে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পাতাল ত তোমার স্তবগান করে না; মৃত্যু তোমার প্রশংসা করে না; গর্তগামীরা তোমার সত্যের অপেক্ষা করে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মৃতস্থান তো তোমার গৌরব করতে পারে না, আর মৃত্যুও তোমার প্রশংসা-গান করতে পারে না। যারা সেই গর্তে নামে তারা তোমার প্রতিজ্ঞার পূর্ণতার আশা করতে পারে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কবর তো তোমার শুকরিয়া আদায় করতে পারে না, আর মৃত্যুও তোমার প্রশংসা-কাওয়ালী গাইতে পারে না। যারা সেই গর্তে নামে তারা তোমার ওয়াদার পূর্ণতার আশা করতে পারে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাতাল করে না তোমার স্তবগান মৃত্যু করে না প্রশংসা তোমার মৃতজন করে না তোমার সত্যের ভরসা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মৃত লোকরা আপনার প্রশংসার গান গায় না| পাতালে লোকরা আপনার প্রশংসা করে না| মৃত লোকরা সাহায্যের জন্য আপনার উপর বিশ্বাস রাখে না| তারা মাটির ভেতরে একটা গর্তে চলে যায়| আর, কখনও কথা বলতে পারে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ পাতাল তোমার ধন্যবাদ দিতে পারে না; আর মৃত্যুও তোমার প্রশংসা করতে পারে না। যারা গর্তে নামে তারা তোমার বিশ্বাসযোগ্যতার আশা করতে পারে না।