Isaiah 38:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জীবিত, জীবিত লোকই তোমার প্রশংসা-গজল করবে, আমি যেমন আজ করছি; পিতা সন্তানদেরকে তোমার বিশ্বস্ততার কথা জানাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জীবন্ত, কেবলমাত্র জীবন্ত লোকেরাই তোমার প্রশংসা করবে, যেমন আজ আমি তোমার প্রশংসা করছি; বাবারা তাদের সন্তানদের তোমার বিশ্বস্ততার কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জীবিত, জীবিত লোকই তোমার স্তবগান করিবে, আমি যেমন অদ্য করিতেছি; পিতা সন্তানগণকে তোমার সত্য জ্ঞাত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জীবিত, জীবিত লোকই তোমার স্তবগান করিবে, আমি যেমন অদ্য করিতেছি; পিতা সন্তানগণকে তোমার সত্য জ্ঞাত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেবল জীবিতেরা, জীবিতেরাই তোমার প্রশংসা করে যেমন আজ আমি করছি; বাবা তার ছেলেদের তোমার প্রতিজ্ঞার কথা বলে থাকেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেবল জীবিতেরা, জীবিতেরাই তোমার প্রশংসা করে যেমন আজ আমি করছি; পিতা তার ছেলেদের তোমার ওয়াদার কথা বলে থাকেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জীবিত জনই গায় তোমার স্তবগান যেমন আমি আজ হয়েছি মুখর তোমার স্তুতিগানে, পিতারা জানাবে তোমার বিশ্বস্ততার গৌরব গাথা আপন সন্তানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা যারা আজ আমার মত বেঁচে আছে, তারাই আপনার প্রশংসা করে| একজন পিতার তার সন্তানদের বলা উচিৎ‌ যে আপনার প্রতি আস্থা রাখা যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেবল জীবিতেরা, জীবিতেরাই তোমার প্রশংসা করে যেমন আজ আমি করছি; বাবা তার ছেলেদের তোমার বিশ্বাসযোগ্যতার কথা বলবে।