Isaiah 38:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ আমাকে নিস্তার করবেন; এবং আমরা তারযুক্ত যন্ত্রে কাওয়ালী গাইব, যত দিন জীবিত থাকি, মাবুদের গৃহে গাইব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু আমাকে রক্ষা করবেন, আমরা জীবনের সমস্ত দিন সদাপ্রভুর মন্দিরে তারের বাদ্যযন্ত্রে গান গাইব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু আমার পরিত্রাণ করিতে [সম্মত]; অতএব আমার সঙ্গীত-মালা আমরা তারযুক্ত যন্ত্রে গান করিব, যত দিন জীবিত থাকি, সদাপ্রভুর গৃহে গাহিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু আমার পরিত্রাণ করিতে [সম্মত]; অতএব আমার সঙ্গীত-মালা আমার তারযুক্ত যন্ত্রে গান করিব, যত দিন জীবিত থাকি, সদাপ্রভুর গৃহে গাহিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু আমাকে রক্ষা করেছেন, সেইজন্য আমাদের জীবনের সমস্ত দিনগুলোতে সদাপ্রভুর ঘরে তারের বাজনার সংগে আমরা গান গাইব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আমাকে রক্ষা করেছেন, সেইজন্য আমাদের জীবনের সমস্ত দিনগুলোতে মাবুদের ঘরে তারের বাজনার সংগে আমরা কাওয়ালী গাইব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আরোগ্য দান করেছ আমায় হে প্রভু পরমেশ্বর বীণার ঝঙ্কারে মোরা গাইব তোমার স্তুতিগান। তোমারই মন্দিরে মোরা গাইব তোমার স্তুতিগান যতদিন থাকে এ দেহে জীবন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমি বলি: “প্রভু আমাকে রক্ষা করেছেন| তাই আমরা প্রভুর মন্দিরে জীবনভর গান গেয়ে এবং গান বাজিয়ে যাব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু আমাকে রক্ষা করেছেন এবং সেইজন্য আমাদের জীবনের সমস্ত দিন গুলোতে সদাপ্রভুর ঘরে তারের বাজনার সাথে আমরা গান গাইব। সমস্ত দিন আমি সদাপ্রভুর ঘরে থাকবো।