Isaiah 38:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যাও, হিষ্কিয়কে বল, তোমার পূর্বপুরুষ দাউদের আল্লাহ্‌ মাবুদ এই কথা বলেন, আমি তোমার মুনাজাত শুনলাম; আমি তোমার চোখের পানি দেখলাম; দেখ, আমি তোমার আয়ু পনের বছর বৃদ্ধি করবো,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি ফিরে গিয়ে হিষ্কিয়কে এই কথা বলো, ‘সদাপ্রভু, তোমার পিতৃপুরুষ দাউদের ঈশ্বর এই কথা বলেন, আমি তোমার প্রার্থনা শ্রবণ করেছি ও তোমার অশ্রু দেখেছি; আমি তোমার জীবনের আয়ুর সঙ্গে আরও পনেরো বছর যোগ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাও, হিষ্কিয়কে বল, তোমার পিতৃপুরুষ দায়ূদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমার প্রার্থনা শুনিলাম; আমি তোমার নেত্রজল দেখিলাম; দেখ, আমি তোমার আয়ু পনর বৎসর বৃদ্ধি করিব,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাও, হিষ্কিয়কে বল, তোমার পিতৃপুরুষ দায়ূদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমার প্রার্থনা শুনিলাম; আমি তোমার নেত্রজল দেখিলাম; দেখ, আমি তোমার আয়ু পনের বৎসর বৃদ্ধি করিব,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি গিয়ে হিষ্কিয়কে বল যে, তার পূর্বপুরুষ দায়ূদের ঈশ্বর সদাপ্রভু বলছেন, ‘আমি তোমার প্রার্থনা শুনেছি ও তোমার চোখের জল দেখেছি; আমি তোমার আয়ু আরও পনেরো বছর বাড়িয়ে দিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি গিয়ে হিষ্কিয়কে বল যে, তার পূর্বপুরুষ দাউদের মাবুদ আল্লাহ্‌ বলছেন, ‘আমি তোমার মুনাজাত শুনেছি ও তোমার চোখের পানি দেখেছি; আমি তোমার আয়ু আরও পনেরো বছর বাড়িয়ে দিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হিষ্কিয়ের কাছে ফিরে গিয়ে বলতে বললেনঃ আমি, প্রভু পরমেশ্বর, তোমার পূর্বপুরুষ দাউদের আরাধ্য ঈশ্বর, আমি দেখেছি তোমার চোখের জল! তোমার আয়ুর সঙ্গে আমি আরও পনেরো বছর যোগ করে দিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হিষ্কিয়ের কাছে গিয়ে তাকে বল যে প্রভু, তোমার পূর্বপুরুষ দায়ুদদের ঈশ্বর বলেছেন, ‘আমি তোমার প্রার্থনা শুনেছি| আমি তোমার চোখের জল দেখেছি, তাই আমি তোমার আয়ু আরো 15 বছর বাড়িয়ে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি যাও হিষ্কিয়কে বল, আমার লোকেদের নেতা, তোমার পূর্বপুরুষ দায়ূদের ঈশ্বর সদাপ্রভু বলছেন, আমি তোমার প্রার্থনা শুনেছি এবং তোমার চোখের জল দেখেছি; দেখ, আমি তোমার জীবনে আরও পনেরো বছর যোগ করব।