Isaiah 38:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং আসেরিয়া দেশের বাদশাহ্‌র হাত থেকে তোমাকে ও এই নগরকে উদ্ধার করবো; আমি এই নগরের ঢালস্বরূপ হবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও আমি তোমাকে ও এই নগরটিকে আসিরীয় রাজার হাত থেকে উদ্ধার করব। আমি এই নগরকে রক্ষা করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং অশূরের রাজার হস্ত হইতে তোমাকে ও এই নগরকে উদ্ধার করিব; আমি এই নগরের ঢালস্বরূপ হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং অশূরের রাজার হস্ত হইতে তোমাকে ও এই নগরকে উদ্ধার করিব; আমি এই নগরের ঢালস্বরূপ হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আসিরিয়ার রাজার হাত থেকে আমি তোমাকে ও এই শহরকে উদ্ধার করব এবং শহরটার রক্ষার ব্যবস্থা করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আশেরিয়ার বাদশাহ্‌র হাত থেকে আমি তোমাকে ও এই শহরকে উদ্ধার করব এবং শহরটার রক্ষার ব্যবস্থা করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আসিরিয়া সম্রাটের হাত থেকে তোমাকে ও এই নগরীকে উদ্ধার করব এবং রক্ষা করব নগরীকে। যিশাইয় রাজাকে ডুমুর বেটে মলম তৈরী করে তাঁর ফোড়ার উপরে লাগাতে বললেন, তাহলে তিনি সুস্থ হবেন। রাজা হিষ্কিয় বললেন, আমি যে মন্দিরে যেতে সক্ষম হব তার চিহ্ন কি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাকে এবং এই শহরকে অশূর রাজের হাত থেকে রক্ষা করব|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অশূরীয়ার রাজার হাত থেকে আমি তোমাকে ও এই শহরকে উদ্ধার করব এবং শহরটার উদ্ধারের ব্যবস্থা করব।