Isaiah 38:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, আহসের সোপানে ছায়া সূর্যের সঙ্গে ধাপগুলোতে যত ধাপ নেমে গেছে, আমি তার দশ ধাপ পিছনে ফিরিয়ে দেব। পরে সূর্য যত ধাপ নেমে গিয়েছিল, তার দশ ধাপ ফিরে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আহসের সিড়িতে সূর্যের ছায়া যতটা নেমে গিয়েছে, আমি তার থেকে দশ ধাপ সেই ছায়া পিছনে ফিরিয়ে দেব।’ ” তাই সূর্যের আলো যতটা নেমেছিল, তার থেকে দশ ধাপ পিছিয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, আহসের সোপানে ছায়া সূর্য্যের সহিত ধাপগুলিতে যত ধাপ নামিয়া গিয়াছে, আমি তাহার দশ ধাপ পিছে ফিরাইয়া দিব। পরে সূর্য্য যত ধাপ নামিয়া গিয়াছে, তাহার দশ ধাপ ফিরিয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, আহসের সোপানে ছায়া সূর্যের সহিত ধাপগুলিতে যত ধাপ নামিয়া গিয়াছে, আমি তাহার দশ ধাপ পিছনে ফিরাইয়া দিব। পরে সূর্য যত ধাপ নামিয়া গিয়াছিল, তাহার দশ ধাপ ফিরিয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আহসের সিঁড়িতে ছায়া সূর্যের সংগে যত ধাপ এগিয়ে গেছে আমি সেই ছায়া দশ ধাপ পিছনে ফিরিয়ে নিয়ে যাচ্ছি।’ ” কাজেই সূর্যের সংগে ছায়া আবার দশ ধাপ পিছনে ফিরে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আহসের সিঁড়িতে ছায়া সূর্যের সংগে যত ধাপ এগিয়ে গেছে আমি সেই ছায়া দশ ধাপ পিছনে ফিরিয়ে নিয়ে যাচ্ছি।’ ” কাজেই সূর্যের সংগে ছায়া আবার দশ ধাপ পিছনে ফিরে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা আহসের সোপানের যতগুলি ধাপ পর্যন্ত ছায়া পড়েছে, সেখান থেকে প্রভু পরমেশ্বর দশ ধাপ পিছনে ছায়া সরিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে সোপানের উপরের ছায়া দশ ধাপ পিছিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমার সময় নির্ণায়ক সৌরঘড়ি আহসের সিঁড়ির দিকে তাকাও| দশ পা পিছিয়ে আসার জন্য আমি সিঁড়িতে ছায়া তৈরী করছি| সূর্যের ছায়া দশ ধাপ ফিরে যাবে যেখানে আগে সেটি ছিল|” সেই সময় যিশাইয় হিষ্কিয়কে বললেন, “তুমি ডুমুর ফল থেঁতো করে তোমার ক্ষত ঘায়ের ওপর রাখ| তারপর তুমি সুস্থ হয়ে উঠবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখো, আমি আহসের সিঁড়ির উপরে দশ ধাপ পিছনে ছায়া দেবো। তাই ছায়াটি পিছিয়ে গিয়েছিল দশটি সিঁড়িতে।