Isaiah 39:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ সময়ে বলদনের পুত্র ব্যাবিলনের বাদশাহ্ মারডক-বলদন হিষ্কিয়ের কাছে পত্র ও উপঢৌকন-দ্রব্য পাঠালেন, কারণ তিনি শুনেছিলেন যে, হিষ্কিয় অসুস্থ হয়েছিলেন ও সুস্থতা লাভ করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওই সময়ে বলদনের পুত্র, ব্যাবিলনের রাজা মরোদক-বলদন হিষ্কিয়ের কাছে পত্র ও উপহার পাঠালেন, কারণ তিনি হিষ্কিয়ের অসুস্থতা ও আরোগ্যলাভের কথা শুনেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ সময়ে বলদনের পুত্র বাবিল-রাজ মরোদক-বলদন হিষ্কিয়ের নিকটে পত্র ও উপঢৌকন-দ্রব্য পাঠাইলেন, কারণ তিনি শুনিয়াছিলেন যে, হিষ্কিয় পীড়িত হইয়াছিলেন, ও আরোগ্য লাভ করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ সময়ে বলদনের পুত্র বাবিল-রাজ মরোদক-বলদন হিষ্কিয়ের নিকটে পত্র ও উপঢৌকন-দ্রব্য পাঠাইলেন, কারণ তিনি শুনিয়াছিলেন যে, হিষ্কিয় পীড়িত হইয়াছিলেন, ও আরোগ্য লাভ করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সময় বাবিলের রাজা বলদনের ছেলে মরোদক-বলদন হিষ্কিয়ের অসুখ ও সুস্থ হবার খবর শুনে তাঁর কাছে চিঠি ও উপহার পাঠিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সময় ব্যাবিলনের বাদশাহ্ বলদনের ছেলে মারডক-বলদন হিষ্কিয়ের অসুখ ও সুস্থ হবার খবর শুনে তাঁর কাছে চিঠি ও উপহার পাঠিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সময় বলদনের পুত্র ব্যাবিলনরাজ মরোদক-বলদান রাজা হিষ্কিয়ের অসুস্থতার কথা জেনে তাঁকে একটি পত্র ও উপহার পাঠালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ সময়, বলদনের পুত্র মরোদক-বলদন বাবিলের রাজা ছিলেন| তিনি হিষ্কিয়ের কাছে চিঠি ও উপহার পাঠান| কারণ তিনি শুনেছিলেন হিষ্কিয় অসুস্থ থাকার পর সুস্থ হয়ে উঠছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই দিন ব্যাবিলনের রাজা বলদনের ছেলে মরোদক-বলদন হিষ্কিয়ের অসুখ ও সুস্থ হবার খবর শুনে তাঁর কাছে চিঠি ও উপহার পাঠিয়ে দিলেন।