Isaiah 39:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে নবী ইশাইয়া হিষ্কিয় বাদশাহ্র কাছে এসে তাঁকে জিজ্ঞাসা করলেন, ঐ লোকেরা কি বললো? আর ওরা কোথা থেকে আপনার কাছে এসেছিল? হিষ্কিয় বললেন, ওরা সুদূর ব্যাবিলন দেশ থেকে আমার কাছে এসেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ভাববাদী যিশাইয় রাজা হিষ্কিয়ের কাছে গেলেন ও তাঁকে জিজ্ঞাসা করলেন, “ওই লোকেরা কী বলল এবং ওরা কোথা থেকে এসেছিল?” হিষ্কিয় উত্তর দিলেন, “বহু দূরের এক দেশ থেকে। ওরা ব্যাবিলন থেকে আমার কাছে এসেছিল।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিশাইয় ভাববাদী হিষ্কিয় রাজার নিকটে আসিয়া তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, ঐ লোকেরা কি কহিল? আর উহারা কোথা হইতে আপনার নিকটে আসিল? হিষ্কিয় কহিলেন, উহারা দূরদেশ হইতে, বাবিল হইতে আমার কাছে আসিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিশাইয় ভাববাদী হিষ্কিয় রাজার নিকটে আসিয়া তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, ঐ লোকেরা কি কহিল? আর উহারা কোথা হইতে আপনার নিকটে আসিল? হিষ্কিয় কহিলেন, উহারা দূর দেশ হইতে, বাবিল হইতে আমার কাছে আসিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে নবী যিশাইয় রাজা হিষ্কিয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, “ঐ লোকেরা কি বলল, আর কোথা থেকেই বা তারা এসেছিল?” হিষ্কিয় বললেন, “ওরা দূর দেশ থেকে, বাবিল দেশ থেকে এসেছিল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে নবী ইশাইয়া বাদশাহ্ হিষ্কিয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, “ঐ লোকেরা কি বলল, আর কোথা থেকেই বা তারা এসেছিল?” হিষ্কিয় বললেন, “ওরা দূর দেশ থেকে, ব্যাবিলন দেশ থেকে এসেছিল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবী যিশাইয় রাজা হিষ্কিয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ঐ লোকগুলো কোথা থেকে এসেছে এবং তারা আপনাকে কি বলল? হিষ্কিয় বললেন, তারা এসেছে বহুদূর দেশ ব্যাবিলন থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ভাববাদী যিশাইয় হিষ্কিয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, “ঐসব লোকরা কি বলল? তারা কোথা থেকে আপনার কাছে এল?” হিষ্কিয় বলেন, “সুদূর বাবিল থেকে ওরা আমাকে দেখতে এসেছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভাববাদী যিশাইয় রাজা হিষ্কিয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, এই লোকেরা তোমাকে কি বলল? আর কোথা থেকেই তারা এসেছিল? হিষ্কিয় বললেন, তারা দূর দেশ ব্যাবিলন থেকে এসেছিল।