Isaiah 39:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি জিজ্ঞাসা করলেন, ওরা আপনার বাড়িতে কি কি দেখেছে? হিষ্কিয় বললেন, আমার বাড়িতে যা যা আছে, সবই দেখেছে; আমার ধনাগারগুলোর মধ্যে এমন কোন দ্রব্য নেই যা তাদের দেখাই নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাববাদী জিজ্ঞাসা করলেন, “ওরা আপনার প্রাসাদে কী কী দেখল?” হিষ্কিয় বললেন, “ওরা আমার প্রাসাদের সবকিছুই দেখেছে। আমার ঐশ্বর্যভাণ্ডারে এমন কিছুই নেই, যা আমি ওদের দেখাইনি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি জিজ্ঞাসা করিলেন, উহারা আপনার বাটীতে কি কি দেখিয়াছে? হিষ্কিয় কহিলেন, আমার বাটীতে যাহা যাহা আছে, সকলই দেখিয়াছে; তাহাদিগকে না দেখাইয়াছি, আমার ধনাগার সমূহের মধ্যে এমন কোন দ্রব্য নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি জিজ্ঞাসা করিলেন, উহারা আপনার বাটীতে কি কি দেখিয়াছে? হিষ্কিয় কহিলেন, আমার বাটীতে যাহা যাহা আছে, সকলই দেখিয়াছে; তাহাদিগকে না দেখাইয়াছি, আমার ধনাগার সমূহের মধ্যে এমন কোন দ্রব্য নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নবী জিজ্ঞাসা করলেন, “ওরা আপনার রাজবাড়ীর মধ্যে কি কি দেখেছে?” হিষ্কিয় বললেন, “আমার রাজবাড়ীর সব কিছুই ওরা দেখেছে। আমার ধনভাণ্ডারের এমন কিছু নেই যা আমি তাদের দেখাই নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নবী জিজ্ঞাসা করলেন, “ওরা আপনার রাজবাড়ীর মধ্যে কি কি দেখেছে?” হিষ্কিয় বললেন, “আমার রাজবাড়ীর সব কিছুই ওরা দেখেছে। আমার ধনভাণ্ডারের এমন কিছু নেই যা আমি তাদের দেখাই নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা আপনার রাজপ্রাসাদের কি কি দেখল? তারা সবই দেখেছে। রাজপ্রাসাদে এমন কিছু বাকী নেই, যা তারা দেখে নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখনই যিশাইয় জানতে চাইলেন “আপনার গৃহে তারা কি কি দেখল?” হিষ্কিয় বললেন, “তারা আমার প্রাসাদের সব কিছুই দেখেছে| আমি তাদের সব সম্পদই দেখিয়েছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভাববাদী যিশাইয় জিজ্ঞাসা করলেন, “ওরা তোমার বাড়ীর মধ্যে কি কি দেখেছে?” হিষ্কিয় বলল, “আমার বাড়িতে সব কিছুই তারা দেখেছে। আমার মূল্যবান জিনিসগুলোর মধ্যে এমন কিছু নেই যা আমি তাদের দেখাই নি।”