Isaiah 39:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইশাইয়া হিষ্কিয়কে বললেন, বাহিনীগণের মাবুদের কালাম শুনুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যিশাইয় হিষ্কিয়কে বললেন, “আপনি সর্বশক্তিমান সদাপ্রভুর বাক্য শ্রবণ করুন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিশাইয় হিষ্কিয়কে কহিলেন, বাহিনীগণের সদাপ্রভুর বাক্য শ্রবণ করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিশাইয় হিষ্কিয়কে কহিলেন, বাহিনীগণের সদাপ্রভুর বাক্য শ্রবণ করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যিশাইয় হিষ্কিয়কে বললেন, “সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু যা বলছেন তা আপনি শুনুন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইশাইয়া হিষ্কিয়কে বললেন, “আল্লাহ্‌ রাব্বুল আলামীন যা বলছেন তা আপনি শুনুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিশাইয় তখন রাজাকে বললেন, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেছেনঃ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যিশাইয় হিষ্কিয়কে বললেন: “সর্বশক্তিমান প্রভুর বাণী শুনুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যিশাইয় হিষ্কিয়কে বললেন, “বাহিনীদের সদাপ্রভু এই কথা শোন: