Isaiah 39:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যারা তোমা থেকে উৎপন্ন হবে, তোমার সেই সন্তানদের মধ্যে কয়েকজনকে নিয়ে যাওয়া হবে; এবং তারা ব্যাবিলনের বাদশাহ্‌র প্রাসাদে নপুংসক হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আপনার কিছু সংখ্যক বংশধর, যারা আপনারই রক্তমাংস, যাদের আপনি জন্ম দেবেন, তাদেরও সেখানে নিয়ে যাওয়া হবে। তারা ব্যাবিলনের রাজপ্রাসাদে নপুংসক হয়ে সেবা করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাহারা তোমা হইতে উৎপন্ন হইবে, তোমার সেই সন্তানগণের মধ্যে কয়েক জন নীত হইবে; এবং তাহারা বাবিল-রাজের প্রাসাদে নপুংসক হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাহারা তোমা হইতে উৎপন্ন হইবে, তোমার সেই সন্তানগণের মধ্যে কয়েক জন নীত হইবে; এবং তাহারা বাবিল-রাজের প্রাসাদে নপুংসক হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনার কয়েকজন বংশধর, আপনার নিজের সন্তান, যাদের আপনি জন্ম দিয়েছেন, তারা বাবিলের রাজার বাড়ীতে খোজা হয়ে সেবা-কাজ করবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনার কয়েকজন বংশধর, আপনার নিজের সন্তান, যাদের আপনি জন্ম দিয়েছেন, তারা ব্যাবিলনের বাদশাহ্‌র বাড়ীতে খোজা হয়ে সেবা-কাজ করবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার বংশধরদের মধ্য থেকে কিছু ব্যক্তিকে নিয়ে যাওয়া হবে এবং তাদের খোজা করে ব্যাবিলনরাজের রাজপ্রাসাদের পরিচারকরূপে নিয়োগ করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর আপনার নিজের ছেলেদেরও বাবিলে নিয়ে যাওয়া হবে| তারা বাবিলের রাজার প্রাসাদের কর্মচারী হবে| কিন্তু তারা হবে নপুংসক|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তুমি যাকে জন্ম দিয়েছ, যেহেতু তোমরা নিজেই পিতা হয়েছ, তারা তাদের দূরে নিয়ে যাবে, তারা ব্যাবিলনের রাজার বাড়িতে নপুংসকদের সেবা কাজ করবে।”