Isaiah 39:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন হিষ্কিয় ইশাইয়াকে বললেন, আপনি মাবুদের যে কালাম বললেন, তা উত্তম। তিনি আরও বললেন, কারণ আমার সময়ে শান্তি ও সত্য থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হিষ্কিয় উত্তর দিলেন, “সদাপ্রভুর যে বাক্য আপনি বললেন, তা ভালোই।” কারণ তিনি ভাবলেন, তাঁর নিজের জীবনকালে তো শান্তি আর নিরাপত্তা থাকবে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন হিষ্কিয় যিশাইয়কে কহিলেন, আপনি সদাপ্রভুর যে বাক্য কহিলেন, তাহা উত্তম। তিনি আরও কহিলেন, কারণ আমার সময়ে শান্তি ও সত্য থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন হিষ্কিয় যিশাইয়কে কহিলেন, আপনি সদাপ্রভুর যে বাক্য কহিলেন, তাহা উত্তম। তিনি আরও কহিলেন, কারণ আমার সময়ে শান্তি ও সত্য থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে হিষ্কিয় বললেন, “সদাপ্রভুর যে কথা আপনি বললেন তা ভাল।” তিনি এই কথা বললেন, কারণ তিনি ভেবেছিলেন তাঁর জীবনকালে তিনি শান্তিতে ও নিরাপদে থাকতে পারবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে হিষ্কিয় বললেন, “মাবুদের যে কথা আপনি বললেন তা ভাল।” তিনি এই কথা বললেন, কারণ তিনি ভেবেছিলেন তাঁর জীবনকালে তিনি শান্তিতে ও নিরাপদে থাকতে পারবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই কথা থেকে রাজা হিষ্কিয় বুঝলেন যে, তাঁর জীবনকালে রাজ্যে শান্তি ও নিরাপত্তা অব্যাহত থাকবে। তাই তিনি বললেন, আপনার মুখনিঃসৃত প্রভু পরমেশ্বরের এই বার্তা শুভ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন হিষ্কিয় যিশাইয়কে বললেন, “প্রভুর এই বার্তাটি খুব ভালো|” (হিষ্কিয় এটা বলেছিলেন কারণ তিনি ভেবেছিলেন “আমি যতক্ষণ রাজা থাকব ততক্ষণ প্রকৃত শান্তি ও নিরাপত্তা থাকবে|”)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন হিষ্কিয় যিশায়কে বললেন, “সদাপ্রভুর কথা তুমি যে বলেন তা ভাল।” কারণ তিনি চিন্তা করেন, আমার দিন গুলোতে শান্তি ও স্থিতিশীলতা থাকবে।