Isaiah 4:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেদিন সাত জন স্ত্রীলোক এক জন পুরুষকে ধরে বলবে, আমরা নিজেদেরই অন্ন ভোজন করবো, নিজেদেরই পোশাক পরবো; কেবল আমাদেরকে তোমার নামে আখ্যাত হবার অনুমতি দাও, তুমি আমাদের অপমান দূর কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন, সাতজন নারী একজন পুরুষকে ঘিরে ধরবে এবং বলবে, “আমরা নিজেদেরই খাবার খাব এবং নিজেরাই পরনের কাপড় জোগাব; তুমি কেবলমাত্র তোমার নামে আমাদের পরিচিত হতে দাও। তুমি আমাদের অপমান দূর করো!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই দিন সাত জন স্ত্রীলোক এক পুরুষকে ধরিয়া বলিবে, আমরা আপনাদেরই অন্ন ভোজন করিব, আপনাদেরই বস্ত্র পরিধান করিব; কেবল আমাদিগকে তোমার নামে আখ্যাত হইবার অনুমতি দেও, তুমি আমাদের অপমান দূর কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই দিন সাত জন স্ত্রীলোক একজন পুরুষকে ধরিয়া বলিবে, আমরা আপনাদেরই অন্ন ভোজন করিব, আপনাদেরই বস্ত্র পরিধান করিব; কেবল আমাদিগকে তোমার নামে আখ্যাত হইবার অনুমতি দেও, তুমি আমাদের অপমান দূর কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন সাতজন স্ত্রীলোক একজন পুরুষকে ধরে বলবে, “আমাদের খাওয়া-পরার ব্যবস্থা আমরা নিজেরাই করব; কেবল তোমার স্ত্রী বলে যেন আমাদের ডাকা হয় সেই অধিকার দাও। আমাদের অসম্মান দূর কর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন সাতজন স্ত্রীলোক একজন পুরুষকে ধরে বলবে, “আমাদের খাওয়া-পরার ব্যবস্থা আমরা নিজেরাই করব; কেবল তোমার স্ত্রী বলে যেন আমাদের ডাকা হয় সেই অধিকার দাও। আমাদের অসম্মান দূর কর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইদিন সাতটি রমণী একটি পুরুষকে ধরে বলবে, আমাদের অন্নবস্ত্রের সংস্থান তোমাকে করতে হবে না, তার ব্যবস্থা আমরা নিজেরাই করব। তুমি শুধু আমাদের স্বামী হও, তোমার নামে পরিচিত করে আমাদের লজ্জা দূর কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় সাত জন মহিলা একজন পুরুষের হাত চেপে ধরে বলবে, “আমরা আমাদের রুটি-রুজি, বস্ত্র, বাসস্থান নিজেদের জন্য প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা নিজেরাই করব| তুমি শুধু আমাদের বিয়ে কর| তোমার নামে আমাদের সামাজিক প্রতিষ্ঠা দাও| আমাদের অবিবাহিত থাকার যন্ত্রণা, লজ্জা, অপমান দূর কর|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন সাতজন স্ত্রীলোক একজন পুরুষকে ধরবে এবং বলবে, “আমাদের নিজেদেরই খাবার খাব, আমাদের নিজেদের কাপড় আমরাই পরব; কিন্তু আমাদের অপমান দূর করার জন্য তোমার নামে আমাদেরকে পরিচিত হতে দাও।”