Isaiah 4:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন ইসরাইলের মধ্যে যারা বাঁচবে, তাদের পক্ষে মাবুদের তরুশাখা খুব সুন্দর ও মহিমাযুক্ত হবে এবং দেশের ফল শোভাময় ও সৌন্দর্য মণ্ডিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন, সদাপ্রভুর পল্লব হবেন সুন্দর ও মহিমাময় এবং দেশের ফল হবে ইস্রায়েলের অবশিষ্ট বেঁচে থাকা লোকদের জন্য গর্বের ও মহিমার বিষয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন ইস্রায়েলের মধ্যে যাহারা বাঁচিবে, তাহাদের পক্ষে সদাপ্রভুর পল্লব ভূষণ ও প্রতাপ হইবে, এবং দেশের ফল শোভা ও সৌন্দর্য্য হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন ইস্রায়েলের মধ্যে যাহারা বাঁচিবে, তাহাদের পক্ষে সদাপ্রভুর পল্লব ভূষণ ও প্রতাপ হইবে, এবং দেশের ফল শোভা ও সৌন্দর্য হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন সদাপ্রভুর চারাগাছ সুন্দর ও গৌরবময় হবে এবং দেশের ফল ইস্রায়েলে বেঁচে থাকা লোকদের গর্ব ও গৌরবের জিনিস হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন মাবুদের চারাগাছ সুন্দর ও গৌরবময় হবে এবং দেশের ফল ইসরাইল দেশে বেঁচে থাকা বান্দাদের গর্ব ও গৌরবের জিনিস হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দিন প্রভু পরমেশ্বরের রোপিত বৃক্ষশাখা নব পল্লবে সুসজ্জিত হয়ে উঠবে। ইসরায়েলের অবশিষ্ট লোকেরা দেশে উৎপন্ন শস্যসম্ভারে সমৃদ্ধ হবে। এই সমৃদ্ধি এনে দেবে তাদের গর্ব ও গৌরব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময়, প্রভুর গাছ (যিহূদা) বড় হবে এবং সুন্দর হয়ে উঠবে| এমনকি তখনও ইস্রায়েলের উদ্বাস্ুরা তাদের দেশে উৎপন্ন শস্য নিয়ে গর্ব অনুভব করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন সদাপ্রভুর ইস্রায়েলের মধ্যে যারা বাঁচবে, তাদের জন্যে সদাপ্রভুর সেই শাখা সুন্দর ও গৌরবান্বিত হবে এবং দেশের ফল সুস্বাদু ও সুন্দর হবে।