Isaiah 4:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সিয়োনে যে কেউ অবশিষ্ট থাকবে ও জেরুশালেমে যে কেউ বাকী থাকবে— জেরুশালেমে জীবিতদের মধ্যে যার যার নাম লেখা আছে— সে পবিত্র বলে আখ্যাত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সিয়োনে যাদের ছেড়ে যাওয়া হয়েছে, যারা জেরুশালেমে থেকে গেছে, তারা পবিত্র নামে আখ্যাত হবে। জেরুশালেমে তাদের সবার নাম জীবিত বলে নথিভুক্ত থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সিয়োনে যে কেহ অবশিষ্ট থাকিবে, ও যিরূশালেমে যে কেহ বাকী থাকিবে—যিরূশালেমে জীবিতগণের মধ্যে যে কাহারও নাম লিখিত আছে—সে পবিত্র বলিয়া আখ্যাত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সিয়োনে যে কেহ অবশিষ্ট থাকিবে, ও যিরূশালেমে যে কেহ বাকী থাকিবে যিরূশালেমে জীবিতগণের মধ্যে যে কাহারও নাম লিখিত আছে সে পবিত্র বলিয়া আখ্যাত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন সিয়োনে যারা বাকী থাকবে, অর্থাৎ যিরূশালেমে যারা বেঁচে থাকবে তাদের পবিত্র বলে ডাকা হবে। যিরূশালেমে বেঁচে থাকবার জন্য সেই সব লোকদের নাম তালিকায় লেখা রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন সিয়োনে যারা বাকী থাকবে, অর্থাৎ জেরুজালেমে যারা বেঁচে থাকবে তাদের পবিত্র বলে ডাকা হবে। জেরুজালেমে বেঁচে থাকবার জন্য সেই সব লোকদের নাম তালিকায় লেখা রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা জেরুশালেমে রয়ে গেছে, যাদের ঈশ্বর বেঁচে থাকার জন্য মনোনীত করেছেন, তাদের প্রত্যেককে পবিত্ররূপে গণ্য করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সময় সিয়োন এবং জেরুশালেমে তখনও বসবাস করা লোকদের পবিত্র মানুষ বলে গণ্য করা হবে| যাদের নাম বিশেষ তালিকায় থাকবে তারাই ভাগ্যবান, পবিত্র মানুষ বলে বিবেচিত হবে| এবং এই তালিকাভুক্ত লোকদেরই বাস করে যাওয়ার অনুমতি দেওয়া হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সিয়োনে যারা বাকি থাকবে ও যিরূশালেমে যে কেউ বাকি থাকবে যিরূশালেমে জাতিদের মধ্যে যে কারোর নাম লেখা আছে সে পবিত্র বলে আখ্যাত হবে।