Isaiah 4:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দিনের বেলা রৌদ্র থেকে ছায়া দেবার জন্য এবং ঝড় ও বৃষ্টির সময়ে আশ্রয় ও আচ্ছাদন-স্থান হবার জন্য একটি তাঁবু থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা হবে দিনের বেলার উত্তাপ থেকে রক্ষা পাওয়ার এক আশ্রয় ও ছায়ায় ঢাকা স্থান এবং ঝড় ও বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার এক শরণস্থান ও লুকানোর জায়গা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দিনমানে গ্রীষ্মনিবারক ছায়া দিবার জন্য, এবং ঝড় ও বৃষ্টির সময়ে আশ্রয় ও আচ্ছাদন-স্থান হইবার জন্য এক তাম্বু থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দিনমানে গ্রীষমনিবারক ছায়া দিবার জন্য, এবং ঝড় ও বৃষ্টির সময়ে আশ্রয় ও আচ্ছাদন-স্থান হইবার জন্য এক তাম্বু থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এটা দিনের রোদ থেকে ছায়া পাবার জন্য একটা ছাউনি এবং ঝড় ও বৃষ্টি থেকে রক্ষা পাবার জন্য একটা আশ্রয়ের জায়গা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এটা দিনের রোদ থেকে ছায়া পাবার জন্য একটা ছাউনি এবং ঝড় ও বৃষ্টি থেকে রক্ষা পাবার জন্য একটা আশ্রয়ের জায়গা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের প্রতাপ ও মহিমা এইভাবে চন্দ্রাতপ হয়ে সমগ্র নগরীকে সূর্যের প্রখর তাপ এবং ঝঞ্ঝা ও বর্ষণ থেকে রক্ষা করবে, আশ্রয় দান করবে সবাইকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত মানুষের জন্য এমন এক নিরাপদ স্থানের ব্যবস্থা করা হবে যেখানে সূর্যের প্রখর তাপ তাদের স্পর্শ করতে পারবে না| সব ধরণের ঝড় ঝঞ্ঝা এবং প্লাবন থেকে তারা রক্ষা পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা দিনের রবেলায় রোদ থেকে ছায়া পাবার জন্য একটা ছাউনি এবং ঝড় ও বৃষ্টি থেকে রক্ষা পাবার জন্য একটা আশ্রয়ের জায়গা হবে।