Isaiah 40:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, সার্বভৌম মাবুদ সপরাক্রমে আসছেন, তাঁর বাহু তাঁর জন্য কর্তৃত্ব করে; দেখ, তাঁর সঙ্গে তাঁর দাতব্য বেতন আছে, তাঁর সম্মুখে তাঁর দাতব্য পুরস্কার আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখো, সার্বভৌম সদাপ্রভু পরাক্রমের সঙ্গে আসছেন, তাঁর বাহু তাঁর হয়ে শাসন করে। দেখো, তাঁর দেয় পুরস্কার তাঁর কাছে আছে, তাঁর দেয় প্রতিদান তাঁর সঙ্গেই থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, প্রভু সদাপ্রভু সপরাক্রমে আসিতেছেন, তাঁহার বাহু তাঁহার জন্য কর্ত্তৃত্ব করে; দেখ, তাঁহার সঙ্গে তাঁহার [দাতব্য] বেতন আছে, তাঁহার অগ্রে তাঁহার [দাতব্য] পুরস্কার আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, প্রভু সদাপ্রভু সপরাক্রমে আসিতেছেন, তাঁহার বাহু তাঁহার জন্য কর্তৃত্ব করে; দেখ, তাঁহার সঙ্গে তাঁহার [দাতব্য] বেতন আছে, তাঁহার অগ্রে তাঁহার [দাতব্য] পুরস্কার আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখ, প্রভু সদাপ্রভু শক্তির সংগে আসছেন, তাঁর শক্তিশালী হাত তাঁর হয়ে রাজত্ব করছে। দেখ, পুরস্কার তাঁর সংগে আছে, তাঁর পাওনা তাঁর কাছেই আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখ, আল্লাহ্‌ মালিক শক্তির সংগে আসছেন, তাঁর শক্তিশালী হাত তাঁর হয়ে রাজত্ব করছে। দেখ, পুরস্কার তাঁর সংগে আছে, তাঁর পাওনা তাঁর কাছেই আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মহাপরাক্রমে আসছেন স্বয়ং জগদীশ্বর, আসছেন শাসনদণ্ড হাতে নিয়ে, সঙ্গে নিয়ে আসছেন তাদের, যাদের তিনি করেছেন উদ্ধার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমার সদাপ্রভু ক্ষমতাসহ ফিরে আসছেন| সব মানুষকেই শাসন করতে তিনি তাঁর ক্ষমতা ব্যবহার করবেন| দেখ, তাঁর পুরস্কার তাঁর সঙ্গে রয়েছে এবং তাঁর মজুরি তাঁর সামনে রয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, প্রভু সদাপ্রভু শক্তির সঙ্গে আসছেন, তাঁর শক্তিশালী হাত তাঁর হয়ে রাজত্ব করছে। দেখ, পুরষ্কার তাঁর সঙ্গে আছে, তাঁর পাওনা তাঁর কাছেই আছে।