Isaiah 40:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কে তার হাতের তালুতে জলরাশি মেপেছে, বিঘত দিয়ে আসমান পরিমাণ করেছে, দুনিয়ার ধুলা ঝুড়িতে ভরেছে, দাঁড়িপাল্লায় পর্বতমালাকে ও নিক্তিতে উপপর্বতগুলোকে ওজন করেছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কে তার করতলে সমুদ্রের জলরাশি পরিমাপ করেছে, কিংবা তার বিঘত দিয়ে আকাশমণ্ডল নিরূপণ করেছে? কে বালতিতে ধারণ করেছে পৃথিবীর সব ধুলো, কিংবা দাঁড়িপাল্লায় ওজন করেছে পর্বতসকল এবং তরাজুতে যত পাহাড়?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কে আপন করতলে জলরাশি মাপিয়াছে, বিঘত দিয়া আকাশমণ্ডল পরিমাণ করিয়াছে, পৃথিবীর ধূলা পালিতে ভরিয়াছে, পাল্লাতে পর্ব্বতগণকে, ও নিক্তিতে উপপর্ব্বতগণকে তৌল করিয়াছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কে আপন করতলে জলরাশি মাপিয়াছে, বিঘত দিয়া আকাশমণ্ডল পরিমাণ করিয়াছে, পৃথিবীর ধুলা পালিতে ভরিয়াছে, পাল্লাতে পর্বতগণকে, ও নিক্তিতে উপপর্বতগণকে তৌল করিয়াছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কে তার হাতের তালুতে পৃথিবীর সব জল মেপেছে কিম্বা তার বিঘত দিয়ে আকাশের সীমানা মেপেছে? কে পৃথিবীর ধুলা মাপের ঝুড়িতে ভরেছে কিম্বা দাঁড়িপাল্লায় পাহাড়-পর্বত ওজন করেছে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কে তার হাতের তালুতে দুনিয়ার সব পানি মেপেছে কিংবা তার বিঘত দিয়ে আসমানের সীমানা মেপেছে? কে দুনিয়ার ধুলা মাপের ঝুড়িতে ভরেছে কিংবা দাঁড়িপাল্লায় পাহাড়-পর্বত ওজন করেছে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুহাতের অঞ্জলিতে কে পেরেছে পরিমাপ করতে সমুদ্রের জল? কে পেরেছে পরিমাপ করতে আকাশের অসীম বিস্তার দুটি অঙ্গুলি সীমায়? কে পেরেছে মাপতে সমগ্র পৃথিবীর ধূলারাশি শুধু একটি পাত্রে? কে পেরেছে তুলাদণ্ডে করতে ওজন পর্বতরাজিকে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নিজের হাতে কে সমুদ্র মেপেছেন? আকাশ মাপতে কে তাঁর হাত ব্যবহার করেছেন? পৃথিবীর ধূলিকণা মাপতে কে তাঁর পাত্র ব্যবহার করেছেন? কে দাঁড়িপাল্লায় পাহাড় পর্বত ওজন করেছেন? প্রভু এসব করেছেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কে তার হাতের তালুতে পৃথিবীর সব জল মেপেছে কিম্বা তার বিঘত দিয়ে আকাশের সীমানা মেপেছে? কে পৃথিবীর ধুল মাপের ঝুড়িতে ভরেছে কিম্বা দাঁড়িপাল্লায় পাহাড়-পর্বত ওজন করেছে?