Isaiah 40:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি কার কাছে মন্ত্রণা গ্রহণ করেছেন? কে তাঁকে বুদ্ধি দিয়েছে ও বিচারপথ দেখিয়েছে, তাঁকে জ্ঞান শিক্ষা দিয়েছে ও বিবেচনার পথ জানিয়েছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উপদেশ গ্রহণের জন্য তিনি কার সঙ্গে পরামর্শ করেছেন এবং কে তাঁকে সঠিক পথের দিশা দিয়েছে? কে তাঁকে জ্ঞান শিক্ষা দিয়েছে কিংবা দেখিয়েছে বিচারবুদ্ধির পথ?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি কাহার কাছে মন্ত্রণা গ্রহণ করিয়াছেন? কে তাঁহাকে বুদ্ধি দিয়াছে, ও বিচারপথ দেখাইয়াছে, তাঁহাকে জ্ঞান শিক্ষা দিয়াছে, ও বিবেচনার মার্গ জানাইয়াছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কাহার কাছে মন্ত্রণা গ্রহণ করিয়াছেন? কে তাঁহাকে বুদ্ধি দিয়াছে, ও বিচারপথ দেখাইয়াছে, তাঁহাকে জ্ঞান শিক্ষা দিয়াছে, ও বিবেচনার মার্গ জানাইয়াছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বুদ্ধি পাবার জন্য সদাপ্রভু কার পরামর্শ নিয়েছেন, আর ঠিক পথ কে তাঁকে দেখিয়ে দিয়েছে? কে তাঁকে জ্ঞান শিক্ষা দিয়েছে কিম্বা বিচারবুদ্ধির পথ দেখিয়েছে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বুদ্ধি পাবার জন্য মাবুদ কার পরামর্শ নিয়েছেন, আর ঠিক পথ কে তাঁকে দেখিয়ে দিয়েছে? কে তাঁকে জ্ঞান শিক্ষা দিয়েছে কিংবা বিচারবুদ্ধির পথ দেখিয়েছে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিক্ষা লাভের জন্য তিনি পরামর্শ করেন কার সঙ্গে? কেঁ তাকে পরিচালনা করে ন্যায়ের পথে? কে তাঁকে দান করে জ্ঞান দেখায় তাঁকে প্রজ্ঞার পথ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু কি কারও কাছে সাহায্য চেয়েছেন? কোন ব্যক্তি কি প্রভুকে ন্যায়পরায়ণ হতে শিখিয়েছে? কেউ কি কখনও প্রভুকে জ্ঞান দান করেছে? কেউ কি কখনও প্রভুকে জ্ঞানী করে তুলেছে? না! এই সব প্রভু নিজেই জানতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারো থেকে কি তিনি কখনো পরামর্শ নিয়েছেন? আর কাজ করার সঠিক পথ কে তাঁকে দেখিয়ে দিয়েছে, কে তাঁকে জ্ঞান শিক্ষা দিয়েছে কিম্বা বোঝার রাস্তা দেখিয়েছেন?