Isaiah 40:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, জাতিরা কলসের একটি জলবিন্দুর মত, আর দাঁড়িপাল্লায় লেগে থাকা ধূলিকণার মত গণ্য; দেখ, তিনি দ্বীপগুলোকে মিহি ধুলার মতই তোলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জাতিগুলি নিশ্চয়ই কলসের এক ফোঁটা জলের মতো; তাদের মনে করা হয় দাঁড়িপাল্লায় লাগা ধূলিকণার মতোই; তিনি সূক্ষ্ম ধূলিকণার মতোই ওজন করেন সব দ্বীপ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, জাতিগণ কলসের একটী জলবিন্দুর তুল্য, আর পাল্লাতে লগ্ন ধূলিকণার ন্যায় গণ্য; দেখ, তিনি দ্বীপ সকলকে একটী পরমাণুর ন্যায় তুলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, জাতিগণ কলসের একটি জলবিন্দুর তুল্য, আর পাল্লাতে লগ্ন ধূলিকণার ন্যায় গণ্য; দেখ, তিনি দ্বীপ সকলকে একটি পরমাণুর ন্যায় তুলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখ, জাতিগুলো যেন কলসীর মধ্যে জলের একটা ফোঁটা; দাঁড়িপাল্লায় ধূলিকণার মতই তাদের মনে করা হয়। দূর দেশের লোকেরা তাঁর কাছে মিহি ধুলার মত ওজনহীন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখ, জাতিগুলো যেন কলসীর মধ্যে পানির একটা ফোঁটা; দাঁড়িপাল্লায় ধূলিকণার মতই তাদের মনে করা হয়। দূর দেশের লোকেরা তাঁর কাছে মিহি ধুলার মত ওজনহীন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের কাছে পৃথিবীর অসংখ্য জাতিবৃন্দ কিছুই নয়, বেশি কিছু নয় এক বিন্দু জলের চেয়ে, দেশ-মহাদেশ তাঁর কাছে ধূলিকণা যেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেখ, পৃথিবীর সব দেশই একটি বালতিতে ছোট এক ফোঁটা জলের মত| প্রভু যদি তাঁর দূরবর্তী দেশগুলিকে এনে ওজন মাপার যন্ত্রে চাপান তাদের অবস্থা হবে ধূলিকণার মত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, দেশ গুলো যেন কলসীর মধ্যে জলের একটা ফোঁটা; দাঁড়িপাল্লায় ধূলিকণার মতই তাদের মনে করা হয়। দেখ দ্বীপপুঞ্জকে তিনি ক্ষুদ্র কনার মতন পরিমাপ করেন।