Isaiah 40:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জেরুশালেমকে উৎসাহজনক কথা বল; আর তার কাছে এই কথা তবলিগ কর যে, তার সৈন্যবৃত্তি সমাপ্ত হয়েছে, তার অপরাধের মাফ হয়েছে; তার যত গুনাহ্, তার দ্বিগুণ ফল সে মাবুদের হাত থেকে পেয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোমলভাবে জেরুশালেমের সঙ্গে কথা বলো ও তার কাছে ঘোষণা করো যে, তার কঠোর পরিশ্রমের সময় সম্পূর্ণ হয়েছে, আর তার পাপের মূল্য চোকানো হয়েছে, কারণ সে সদাপ্রভুর হাত থেকে তার সমস্ত পাপের দ্বিগুণ শাস্তি পেয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিরূশালেমকে চিত্ততোষক কথা বল; আর তাহার নিকটে ইহা প্রচার কর যে, তাহার সৈন্যবৃত্তি সমাপ্ত হইয়াছে, তাহার অপরাধের ক্ষমা হইয়াছে; তাহার যত পাপ, তাহার দ্বিগুণ [ফল] সে সদাপ্রভুর হস্ত হইতে পাইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিরূশালেমকে চিত্ততোষক কথা বল; আর তাহার নিকটে ইহা প্রচার কর যে, তাহার সৈন্যবৃত্তি সমাপ্ত হইয়াছে, তাহার অপরাধের ক্ষমা হইয়াছে; তাহার যত পাপ, তাহার দ্বিগুণ [ফল] সে সদাপ্রভুর হস্ত হইতে পাইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরূশালেমের লোকদের সংগে নরমভাবে কথা বল, আর তাদের কাছে এই কথা ঘোষণা কর যে, তাদের দুঃখ-কষ্ট শেষ হয়েছে, তাদের পাপের ক্ষমা হয়েছে, তাদের সব পাপের ফল তারা সদাপ্রভুর হাত থেকে পুরোপুরিই পেয়েছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরুজালেমের লোকদের সংগে নরমভাবে কথা বল, আর তাদের কাছে এই কথা ঘোষণা কর যে, তাদের দুঃখ-কষ্ট শেষ হয়েছে, তাদের গুনাহের মাফ হয়েছে, তাদের সব গুনাহের ফল তারা মাবুদের হাত থেকে পুরোপুরিই পেয়েছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দান কর উৎসাহ জেরুশালেমবাসীকে। বল তাদের, দীর্ঘকাল তারা সয়েছে যাতনা, এবার সকল অপরাধ তাদের হয়েছে ক্ষমা। তাদের সকল পাপের সমুচিত শাস্তিরও অধিক দিয়েছি আমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেমের প্রতি দয়ালু হয়ে কথা বল| জেরুশালেমকে বল, ‘তোমার সেবা করার সময় শেষ| তোমার পাপের মূল্য তুমি দিয়েছ|’” জেরুশালেম যত পাপ করেছে তার দ্বিগুণ শাস্তি প্রভু তাকে দিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিরূশালেমের লোকদের সঙ্গে নরমভাবে কথা বল, আর তাদের কাছে এই কথা ঘোষণা কর যে, তাদের লড়াইয়ের দিন শেষ হয়েছে, তাদের পাপের ক্ষমা হয়েছে, যা সে তার সমস্ত পাপ প্রভুর হাত থেকে দ্বিগুন পেয়েছে।”