Isaiah 40:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে ব্যক্তি এরকম উপহার দিতে পারে না, সে এমন কোন কাঠ মনোনীত করে যা সহজে পচে যায় না; নিজের জন্য এক জন বিজ্ঞ শিল্পকর খোঁজে, যেন সে এমন একটি মূর্তি প্রস্তুত করে, যা টলবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে মানুষ ভীষণ দরিদ্র ও এরকম উপহার দিতে পারে না, সে এমন কাঠ বেছে নেয়, যা সহজে পচে যায় না; সে, টলবে না এমন এক প্রতিমার জন্য, এক কুশলী শিল্পকারের অন্বেষণ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে ব্যক্তি এইরূপ উপহার দিতে পারে না, সে দুষ্পচ্য কোন কাষ্ঠ মনোনীত করে; আপনার জন্য এক জন বিজ্ঞ শিল্পকর খুঁজে, যেন সে এমন একটী প্রতিমা প্রস্তুত করে, যাহা টলিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে ব্যক্তি এইরূপ উপহার দিতে পারে না, সে দুষপচ্য কোন কাষ্ঠ মনোনীত করে; আপনার জন্য একজন বিজ্ঞ শিল্পকর খুঁজে, যেন সে এমন একটি প্রতিমা প্রস্তুত করে, যাহা টলিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গরীব লোক প্রতিমা তৈরী করবার জন্য যে কাঠ পচবে না সেই কাঠই বেছে নেয়। যা টলবে না এমন প্রতিমা তৈরীর জন্য সে একজন পাকা কারিগরের খোঁজ করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গরীব লোক মূর্তি তৈরী করবার জন্য যে কাঠ পচবে না সেই কাঠই বেছে নেয়। যা টলবে না এমন মূর্তি তৈরীর জন্য সে একজন পাকা কারিগরের খোঁজ করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সোনা বা রূপোর সংস্থান করতে অক্ষম যে, সে এমন একটি কাষ্ঠখণ্ড বেছে আনে যাতে পচন ধরে না, তারপর সে খুঁজে আনে এক নিপুণ শিল্পী যে রূপায়িত করবে সেই কাষ্ঠখণ্ডকে একটি প্রতিমায় তারপর স্থাপন করবে তাকে সুদৃঢ়ভাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আসল অংশের জন্য তারা বেছে নেয় বিশেষ কাঠ, কারণ বিশেষ ধরণের কাঠের পচন ধরে না| তারপর তারা দক্ষ কাঠমিস্ত্রীর খোঁজ করে| তারপর ছুতোর মিস্ত্রী একটি “মূর্ত্তি” তৈরী করে যেটা পড়ে যাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একজন উত্সর্গের জন্য যে কাঠ পচবে না সেই কাঠই বেছে নেয়। যাতে না পড়ে যায় এমন প্রতিমা তৈরীর জন্য সে একজন পাকা কারিগরের খোঁজ করে।