Isaiah 40:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা রোপিত হয় নি, তারা উপ্ত হয় নি, ভূমিতে তাদের কাণ্ড বদ্ধমূল হয় নি, অমনি তিনি তাদের উপরে ফুৎকার দেন, তারা শুকিয়ে যায়, ঘূর্ণিবাতাস তাদেরকে শুকনো খড়ের মত উড়িয়ে দেয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের রোপণ করা মাত্র এবং যেই তাদের বপন করা হয়, যে মুহূর্তে তারা মাটিতে মূল বিস্তার করে, তিনি তাদের উপরে ফুঁ দেন ও তারা শুকিয়ে যায়, ঘূর্ণিঝড় তুষের মতোই তাদের উড়িয়ে নিয়ে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা রোপিত হয় নাই, তাহারা উপ্ত হয় নাই, ভূমিতে তাহাদের কাণ্ড বদ্ধমূল হয় নাই, অমনি তিনি তাহাদের উপরে ফুৎকার দেন, তাহারা শুকাইয়া যায়, ঘূর্ণবায়ু তাহাদিগকে নাড়ার ন্যায় উড়াইয়া দেয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা রোপিত হয় নাই, তাহারা উপ্ত হয় নাই, ভূমিতে তাহাদের কাণ্ড বদ্ধমূল হয় নাই, অমনি তিনি তাহাদের উপরে ফুৎকার দেন, তাহারা শুকাইয়া যায়, ঘূর্ণবায়ু তাহাদিগকে নাড়ার ন্যায় উড়াইয়া দেয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেই তাদের লাগানো হয়, যেই তাদের বোনা হয়, যেই তারা মাটিতে শিকড় বসায়, অমনি তিনি তাদের উপর ফুঁ দেন আর তারা শুকিয়ে যায়; একটা ঘূর্ণিবাতাস নাড়ার মত করে তাদের উড়িয়ে নিয়ে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেই তাদের লাগানো হয়, যেই তাদের বোনা হয়, যেই তারা মাটিতে শিকড় বসায়, অমনি তিনি তাদের উপর ফুঁ দেন আর তারা শুকিয়ে যায়; একটা ঘূর্ণিবাতাস নাড়ার মত করে তাদের উড়িয়ে নিয়ে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ছোট্ট চারাগাছের মত তারা, অঙ্কুরিত হয়েছে মাত্র, হয়নি বদ্ধমূল। প্রভু পরমেশ্বর প্রেরণ করেন যখন তপ্ত বায়ু প্রবাহ, শুকিয়ে যায় সেই চারা গাছ, উড়ে যায় শুকনো খড়ের মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সব শাসকরা চারা গাছের মতো, তাদের মাটিতে রোপন করা হয়, কিন্তু শিকড় গাড়ার আগেই ঈশ্বর সেই সব চারা “গাছদের” ওপর দিয়ে বয়ে যান এবং সেই সব চারা গাছ মরে শুকনো হয়ে যায়| বাতাস তাদের খড়কুটোর মতো উড়িয়ে নিয়ে যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, যেই তাদের লাগানো হয়, যেই তাদের বোনা হয়, যেই তারা মাটিতে শিকড় বসায়, অমনি তিনি তাদের উপর ফুঁ দেন আর তারা শুকিয়ে যায়; একটা ঘূর্ণিবাতাস খড়কুটোর মত করে তাদের উড়িয়ে নিয়ে যায়।