Isaiah 40:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তোমরা কার সঙ্গে আমার উপমা দেবে যে আমি তার মত হব? এই কথা পবিত্রতম বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমরা কার সঙ্গে আমার তুলনা করবে? কিংবা, আমার সমতুল্য কে?” বলেন সেই পবিত্রতম জন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তোমরা কাহার সহিত আমার উপমা দিবে যে আমি তাহার সদৃশ হইব? ইহা পবিত্রতম কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তোমরা কাহার সহিত আমার উপমা দিবে যে আমি তাহার সদৃশ হইব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই পবিত্রজন বলছেন, “তোমরা কার সংগে আমার তুলনা করবে? কে আমার সমান?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ পাক বলছেন, “তোমরা কার সংগে আমার তুলনা করবে? কে আমার সমান?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পবিত্র ঈশ্বরের সঙ্গে কার তুলনা চলে? আছে কি তেমন কেউ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পবিত্র ঈশ্বর বলেন: “আমার সঙ্গে কারও তুলনা করতে পারবে কি? না! কেউ আমার সমান নয়|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই পবিত্রজন বলছেন, “তোমরা কার সঙ্গে আমার তুলনা করবে? কে আমার সমান?”