Isaiah 40:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ইয়াকুব, তুমি কেন বলছো, হে ইসরাইল, কেন তুমি বলছো, আমার পথ মাবুদের কাছ থেকে লুকানো, আমার বিচার আমার আল্লাহ্‌ থেকে সরে গেছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওহে যাকোব, তুমি কেন অভিযোগ করো? ওহে ইস্রায়েল, তুমি কেন বলো, “আমার পথ সদাপ্রভুর কাছ থেকে গুপ্ত; আমার অধিকার আমার ঈশ্বরের কাছে অবজ্ঞার বিষয়?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে যাকোব, তুমি কেন কহিতেছ, হে ইস্রায়েল, কেন তুমি বলিতেছ, আমার পথ সদাপ্রভু হইতে লুক্কায়িত, আমার বিচার আমার ঈশ্বর হইতে সরিয়া গিয়াছে? তুমি কি জ্ঞাত হও নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে যাকোব, তুমি কেন কহিতেছ, হে ইস্রায়েল, কেন তুমি বলিতেছ, আমার পথ সদাপ্রভু হইতে লুক্কায়িত, আমার বিচার আমার ঈশ্বর হইতে সরিয়া গিয়াছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে যাকোব, কেন তুমি বলছ, হে ইস্রায়েল, কেন তুমি এই নালিশ করছ, “আমার পথ সদাপ্রভুর কাছ থেকে লুকানো রয়েছে, আমার ন্যায়বিচার পাবার অধিকার আমার ঈশ্বর অগ্রাহ্য করেছেন”?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে ইয়াকুব, কেন তুমি বলছ, হে ইসরাইল, কেন তুমি এই নালিশ করছ, “আমার পথ মাবুদের কাছ থেকে লুকানো রয়েছে, আমার ন্যায়বিচার পাবার অধিকার আমার আল্লাহ্‌ অগ্রাহ্য করেছেন”?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ইসরায়েল, তবে কেন কর অনুযোগ এই কথা বলে: প্রভু পরমেশ্বর জানেন না তোমার দুর্দশার কথা অথবা করেন না তিনি কোন প্রতিকার হয়ে থাক যদি অন্যায় অবিচারের শিকার!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোবের লোকরা, এসবই সত্য! ইস্রায়েল, তোমারও এই সব বিশ্বাস করা উচিৎ‌! তবু কেন তোমরা বলছ, “আমরা কেমন ভাবে জীবনযাপন করছি তা প্রভু দেখতে পাবেন না এবং আমাদের শাস্তি দিতে পারবেন না?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে যাকোব, কেন তুমি বলছ, হে ইস্রায়েল, কেন তুমি এই নালিশ করছ, “আমার পথ সদাপ্রভুর কাছ থেকে লুকানো রয়েছে, আমার ন্যায়বিচার পাবার অধিকার আমার ঈশ্বর অগ্রাহ্য করেছেন”?