Isaiah 40:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
একজনের কণ্ঠস্বর, সে ঘোষণা করছে, ‘তোমরা মরুভূমিতে মাবুদের পথ প্রস্তুত কর, মরুভূমিতে আমাদের আল্লাহ্র জন্য রাজপথ সরল কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একজনের কণ্ঠস্বর ঘোষণা করছে: তোমরা মরুভূমিতে সদাপ্রভুর জন্য পথ প্রস্তুত করো; তোমরা মরুপ্রান্তরে আমাদের ঈশ্বরের জন্য রাজপথগুলি সরল করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এক জনের রব, সে ঘোষণা করিতেছে, ‘তোমরা প্রান্তরে সদাপ্রভুর পথ প্রস্তুত কর, মরুভূমিতে আমাদের ঈশ্বরের জন্য রাজপথ সরল কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
একজনের রব, সে ঘোষণা করিতেছে, ‘তোমরা প্রান্তরে সদাপ্রভুর পথ প্রস্তুত কর, মরুভূমিতে আমাদের ঈশ্বরের জন্য রাজপথ সরল কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, “তোমরা মরু-এলাকায় সদাপ্রভুর পথ ঠিক কর; মরুভূমিতে আমাদের ঈশ্বরের জন্য একটা রাস্তা সোজা কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, “তোমরা মরুভূমিতে মাবুদের পথ ঠিক কর; মরুভূমিতে আমাদের আল্লাহ্র জন্য একটা রাস্তা সোজা কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উচ্চরবে ঘোষণা করছে একটি কন্ঠস্বর: পথ প্রস্তুত কর প্রভু পরমেশ্বরের জন্য মরু প্রান্তরের বুকে, আমাদের ঈশ্বরের জন্য নির্মাণ করে দাও মরুভূমির মাঝে মসৃণ এক রাজপথ!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শোন একজন মানুষ চিৎকার করছে! “মরুর মধ্যেও প্রভুর জন্য পথ প্রস্তুত কর! মরুস্তরে আমাদের ঈশ্বরের জন্য পথ তৈরি কর!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এক জনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, “তোমরা মরুপ্রান্তে সদাপ্রভুর পথ প্রস্তুত কর; অরাবাতে আমাদের ঈশ্বরের জন্য একটা সোজা রাস্তা তৈরী কর।