Isaiah 40:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রত্যেক উপত্যকা উঁচু করা হবে, প্রত্যেক পর্বত ও উপপর্বত নিচু করা যাবে; অসমান স্থান সোজা হবে, উঁচু ও নিচু ভূমি সমতল হবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যেক উপত্যকাকে উপরে তোলা হবে, প্রত্যেক পর্বত ও উপপর্বতকে নিচু করা হবে; এবড়োখেবড়ো জমিকে সমান করা হবে, অমসৃণ স্থানগুলি সমতল হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রত্যেক উপত্যকা উচ্চীকৃত হইবে, প্রত্যেক পর্ব্বত ও উপপর্ব্বত নিম্ন করা যাইবে; বক্র স্থান সরল হইবে, উচ্চনীচ ভূমি সমস্থলী হইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রত্যেক উপত্যকা উচ্চীকৃত হইবে, প্রত্যেক পর্বত ও উপপর্বত নিম্ন করা যাইবে; বক্র স্থান সরল হইবে, উচ্চনিচ ভূমি সমস্থলী হইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রত্যেক উপত্যকা ভরা হবে, পাহাড়-পর্বত সমান করা হবে, পাহাড়ী জায়গা সমতল করা হবে, আর অসমান জমি সমান করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রত্যেক উপত্যকা ভরা হবে, পাহাড়-পর্বত সমান করা হবে, পাহাড়ী জায়গা সমতল করা হবে, আর অসমান জমি সমান করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রতিটি উপত্যকা ভরাট কর, সমান করে দাও প্রতিটি পর্বত-উপত্যকা, পাহাড়গুলি হবে সমতলভূমি বন্ধুর ভূমি হবে সমতল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রত্যেক উপত্যকা পূর্ণ কর| প্রত্যেক পাহাড় পর্বতকে কর সমতল| আঁকা-বাঁকা রাস্তাকে সোজা কর| অসমান জমিকে মসৃণ কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রত্যেক উপত্যকাকে তোলা হবে এবং প্রত্যেক পাহাড় ও পর্বতকে সমান করা হবে, উঁচু নিচু জায়গা সমান মাপের করা হবে, আর অসমান জমি সমান করা হবে।