Isaiah 40:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদের মহিমা প্রকাশ পাবে, আর সমস্ত মানুষ একসঙ্গে তা দেখবে, কারণ মাবুদ এই কথা বলেছেন।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সদাপ্রভুর মহিমা প্রকাশিত হবে, সমস্ত মানবকুল একসঙ্গে তা প্রত্যক্ষ করবে। কারণ সদাপ্রভুর মুখ একথা বলেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভুর প্রতাপ প্রকাশ পাইবে, আর সমস্ত মর্ত্ত্য একসঙ্গে তাহা দেখিবে, কারণ সদাপ্রভুর মুখ ইহা বলিয়াছে।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভুর প্রতাপ প্রকাশ পাইবে, আর সমস্ত মর্ত্য একসঙ্গে তাহা দেখিবে, কারণ সদাপ্রভুর মুখ ইহা বলিয়াছে।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভুর গৌরব প্রকাশিত হবে, আর সমস্ত মানুষ তা একসংগে দেখবে; সদাপ্রভুই এই সব কথা বলেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদের গৌরব প্রকাশিত হবে, আর সমস্ত মানুষ তা একসংগে দেখবে; মাবুদই এই সব কথা বলেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের মহিমা তখন হবে উদ্ভাসিত। দেখবে দুচোখ ভরে সমগ্র মানবজাতি, স্বয়ং প্রভু পরমেশ্বর দান করেছেন এই প্রতিশ্রুতি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখনই প্রভুর মহিমা বুঝতে পারবে| সবাই এক সঙ্গে দেখতে পাবে প্রভুর মহিমা| হ্যাঁ, প্রভু নিজেই বলেছেন এসব কথা!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং সদাপ্রভুর গৌরব প্রকাশিত হবে, আর সমস্ত মানুষ তা একসঙ্গে দেখবে; কারণ সদাপ্রভু এই সব কথা বলেছেন।”