Isaiah 40:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এক জনের কণ্ঠস্বর শোনা গেল, সে বলছে, ‘ঘোষণা কর,’ এক জন বললো, ‘কি ঘোষণা করবো?’ ‘মানুষমাত্র ঘাসের মত, তার সমস্ত গৌরব ক্ষেতের ফুলের মত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একজনের কণ্ঠস্বর বলছে, “ঘোষণা করো।” আমি বললাম, “আমি কী ঘোষণা করব?” “সব মানুষই ঘাসের মতো আর তাদের সমস্ত বিশ্বস্ততা মাঠের ফুলের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এক জনের রব, সে বলিতেছে, ‘ঘোষণা কর,’ এক জন কহিল, ‘কি ঘোষণা করিব?’ ‘মর্ত্ত্যমাত্র তৃণস্বরূপ, তাহার সমস্ত কান্তি ক্ষেত্রস্থ পুষ্পের তুল্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
একজনের রব, সে বলিতেছে, ‘ঘোষণা কর,’ একজন কহিল, ‘কি ঘোষণা করিব?’ ‘মর্ত্যমাত্র তৃণস্বরূপ, তাহার সমস্ত কান্তি ক্ষেত্রস্থ পুষ্পের তুল্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একজনের কণ্ঠস্বর বলছে, “ঘোষণা কর।” আমি বললাম, “আমি কি ঘোষণা করব?” “সব মানুষই ঘাসের মত, ঘাসের ফুলের মতই তাদের সব সৌন্দর্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একজনের কণ্ঠস্বর বলছে, “ঘোষণা কর।” আমি বললাম, “আমি কি ঘোষণা করব?” “সব মানুষই ঘাসের মত, ঘাসের ফুলের মতই তাদের সব সৌন্দর্য।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উচ্চরবে ধ্বনিত হচ্ছে একটি কন্ঠস্বর, বলছে: ঘোষণা কর একটি বারতা! কি বারতা ঘোষণা করব?—প্রশ্ন করলাম আমি। বল: মানব তৃণমাত্র, ক্ষণস্থায়ী তার সমস্ত শোভা বনফুলের মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একটি কণ্ঠস্বর বলল, “কথা বল!” তখন লোকে বলল, “আমাদের কি বলা উচিৎ‌?” ঐ কণ্ঠস্বর বলল, “মানুষ চির কাল বাঁচে না, তারা আসলে ঘাসের মতো| তাঁদের ধার্ম্মিকতা বুনো ফুলের মতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এক জনের কণ্ঠস্বর বলছে, “ঘোষণা কর।” আমি বললাম, “আমি কি ঘোষণা করব?” “সব মানুষই ঘাসের মত, মাঠের ফুলের মতই তাদের চুক্তির বিশ্বস্ততা।