Isaiah 40:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঘাস শুকিয়ে যায়, ফুল ম্লান হয়ে পড়ে, কারণ তার উপরে মাবুদের নিশ্বাস বয়ে যায়; সত্যিই লোকেরা ঘাসের মত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঘাস শুকিয়ে যায় আর ফুল ঝরে পড়ে, কারণ সদাপ্রভুর নিশ্বাস তাদের উপরে বয়ে যায়। সত্যিই সব মানুষ ঘাসের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কারণ তাহার উপরে সদাপ্রভুর নিঃশ্বাস বহে; সত্যই লোকেরা তৃণস্বরূপ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কারণ তাহার উপরে সদাপ্রভুর নিশ্বাস বহে; সত্যই লোকেরা তৃণস্বরূপ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঘাস শুকিয়ে যায় আর ফুলও ঝরে পড়ে, কারণ সদাপ্রভুর নিঃশ্বাস সেগুলোর উপর দিয়ে বয়ে যায়। সত্যিই মানুষ ঘাসের মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঘাস শুকিয়ে যায় আর ফুলও ঝরে যায়, কারণ মাবুদের নিঃশ্বাস সেগুলোর উপর দিয়ে বয়ে যায়। সত্যিই মানুষ ঘাসের মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর যখন করেন প্রেরণ তপ্ত বাতাস, বয়ে যায় সে বাতাস তাদের উপর শুকিয়ে যায় তৃণ, ঝরে যায় ফুল। মানুষও এমনি তৃণসম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর কাছ থেকে আসা একটি শক্তিশালী বাতাস ঘাসের ওপর দিয়ে বয়ে যায়| ঘাস মরে যায়, বুনো ফুল ঝরে পড়ে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঘাস শুকিয়ে যায় আর ফুলও ঝরে পড়ে, যখন সদাপ্রভুর নিঃশ্বাস সেগুলোর উপর দিয়ে বয়ে যায়। অবশ্যই মানুষ ঘাসের মত।