Isaiah 41:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে উপকূলগুলো, আমার সাক্ষাতে নীরব হও; লোকবৃন্দ নতুন বল পাক; তারা কাছে আসুক, পরে কথা বলুক; আমরা একত্র হয়ে বিচার করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“দ্বীপনিবাসী তোমরা, আমার সামনে নীরব হও! জাতিসমূহ তাদের শক্তি নবায়িত করুক! তারা সামনে এগিয়ে এসে কথা বলুক; এসো, আমরা বিচারের স্থানে পরস্পর মিলিত হই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে উপকূল সকল, আমার সাক্ষাতে নীরব হও; লোকবৃন্দ নূতন বল প্রান্ত হউক; তাহারা নিকটে আইসুক, পরে কথা বলুক; আমরা একত্র হইয়া বিচার করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে উপকুল সকল, আমার সাক্ষাতে নীরব হও; লোকবৃন্দ নূতন বল প্রাপ্ত হউক; তাহারা নিকটে আইসুক, পরে কথা বলুক; আমরা একত্র হইয়া বিচার করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “হে দূর দেশের লোকেরা, তোমরা আমার সামনে চুপ করে থাক। হে জাতিগুলো, তোমরা নতুন করে শক্তি পাও; তোমরা এগিয়ে এসে কথা বল। চল, আমরা বিচারের জন্য একসংগে জড়ো হই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “হে দূর দেশের লোকেরা, তোমরা আমার সামনে চুপ করে থাক। হে জাতিগুলো, তোমরা নতুন করে শক্তি পাও; তোমরা এগিয়ে এসে কথা বল। চল, আমরা বিচারের জন্য একসংগে জমায়েত হই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর বলেন, নীরব হও, হে সুদূরের উপকূলবাসী, শোন আমার কথা! সাহস কর! বিচারসভায় তোমাদের বক্তব্য পেশ করার জন্য প্রস্তুত হও। তোমরাও সেখানে সুযোগ পাবে নিজেদের বক্তব্য রাখার। এস আমরা একত্র হই, বিচার হোক দুই পক্ষে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেন, “দূরবর্তী দেশগুলি শান্ত হও, আমার কাছে এসো| জাতিগুলি পুনরায় শক্তিমান হয়ে উঠুক| আমার কাছে এসে কথা বল| আমরা এক সঙ্গে বসে ঠিক করে নেব কে ঠিক কেই বা বেঠিক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“হে উপকূলগুলো, তোমরা আমার সামনে চুপ করে থাক। জাতিগুলো নতুন করে শক্তি পাক; তোমরা এগিয়ে এস এবং বল। আমরা একটি বিতর্কের বিচারের জন্য একসঙ্গে জড়ো হই।