Isaiah 41:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি; ব্যাকুল হয়ো না, কারণ আমি তোমার আল্লাহ্; আমি তোমাকে পরাক্রম দেব; আমি তোমার সাহায্য করবো; আমি নিজের ধর্মশীলতার ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই ভয় কোরো না, কারণ আমি তোমার সঙ্গে আছি; হতাশ হোয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব; আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি; ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর; আমি তোমাকে পরাক্রম দিব; আমি তোমার সাহায্য করিব; আমি আপন ধর্ম্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি; ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর; আমি তোমাকে পরাক্রম দিব; আমি তোমার সাহায্য করিব; আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই তুমি ভয় কোরো না, আমি তো তোমার সংগে সংগে আছি; ব্যাকুল হোয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চয়ই সাহায্য করব আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয়ই ধরে রাখব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই তুমি ভয় কোরো না, আমি তো তোমার সংগে সংগে আছি; ব্যাকুল হোয়ো না, কারণ আমি তোমার আল্লাহ্। আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চয়ই সাহায্য করব আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয়ই ধরে রাখব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি! আমি তোমার ঈশ্বর, হতাশ হয়ো না তুমি! আমি তোমায় শক্তিমান করব সাহায্য করব তোমায়, আমি তোমার রক্ষা করব, উদ্ধার করব তোমায়!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
চিন্তিত হয়ো না, আমি তোমার সঙ্গে আছি| ভীত হবে না, আমি তোমার ঈশ্বর| আমি তোমাকে শক্তিশালী করব| তোমাকে সাহায্য করব| তোমাকে আমার ভাল দক্ষিণ হস্ত দিয়ে সমর্থন দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভয় কর না, কারণ আমি তো তোমার সঙ্গে আছি; উদ্বিগ্ন হয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব এবং আমি তোমাকে সাহায্য করব আর আমার ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব।