Isaiah 41:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা তোমার সঙ্গে বিরোধ করে, তাদেরকে তুমি খোঁজ করবে, কিন্তু দেখতে পাবে না; যারা তোমার সঙ্গে যুদ্ধ করে, তাদের কোন চিহ্ন থাকবে না, কোন কিছুর মধ্যে গণ্য হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি যদিও তোমার শত্রুদের খুঁজবে, তুমি তাদের সন্ধান পাবে না। যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাদের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা তোমার সহিত বিরোধ করে, তাহাদিগকে তুমি অন্বেষণ করিবে, কিন্তু দেখিতে পাইবে না; যাহারা তোমার সহিত যুদ্ধ করে, তাহারা অবস্তুবৎ ও অকিঞ্চনবৎ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা তোমার সহিত বিরোধ করে, তাহাদিগকে তুমি অন্বেষণ করিবে, কিন্তু দেখিতে পাইবে না; যাহারা তোমার সহিত যুদ্ধ করে, তাহারা অবস্তুবৎ ও অকিঞ্চনবৎ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার শত্রুদের খুঁজলেও তুমি তাদের পাবে না। যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের আর কোন চিহ্ন থাকবে না,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার শত্রুদের খুঁজলেও তুমি তাদের পাবে না। যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের আর কোন চিহ্ন থাকবে না,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মুছে যাবে তারা পৃথিবীর বুক থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা তোমার বিরুদ্ধাচরণ করে তাদের তুমি খুঁজবে কিন্তু দেখতে পাবে না| যে সব লোক তোমার বিরুদ্ধে যুদ্ধ করেছিল তারা সকলেই পুরোপুরি ভাবে অদৃশ্য হয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি খুঁজবে এবং পাবে না যারা তোমার সঙ্গে প্রতিযোগিতা করে; যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করেছিল তারা শূন্যের মত হবে, একেবারে শূন্যের মত হবে।