Isaiah 41:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমি মাবুদ তোমার আল্লাহ্‌ তোমার ডান হাত ধরে থাকব; তোমাকে বলবো, ভয় করো না, আমি তোমাকে সাহায্য করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আমি সদাপ্রভু, তোমাদের ঈশ্বর, যিনি ধারণ করেন তোমার ডান হাত এবং তোমাকে বলেন, ভয় কোরো না; আমি তোমাকে সাহায্য করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর তোমার দক্ষিণ হস্ত ধারণ করিব; তোমাকে বলিব, ভয় করিও না, আমি তোমার সাহায্য করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর তোমার দক্ষিণ হস্ত ধারণ করিব; তোমাকে বলিব, ভয় করিও না, আমি তোমার সাহায্য করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ আমি সদাপ্রভু, তোমার ঈশ্বর; আমি তোমার ডান হাত ধরে আছি আর তোমাকে বলছি, ভয় কোরো না; আমি তোমাকে সাহায্য করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ আমি আল্লাহ্‌, তোমার মাবুদ; আমি তোমার ডান হাত ধরে আছি আর তোমাকে বলছি, ভয় কোরো না; আমি তোমাকে সাহায্য করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি প্রভু পরমেশ্বর তোমার আরাধ্য ঈশ্বর, আমি তোমায় দান করব শক্তি তুমি ভয় করো না, আমার সর্বজয়ী শক্তি তোমার সহায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রভু তোমার ঈশ্বর, তোমার ডান হাত ধরে আমি আছি| এবং আমি তোমাকে বলি: ভীত হবে না! আমি তোমাকে সাহায্য করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি, সদাপ্রভু তোমার ঈশ্বর, তোমার ডান হাত ধরে আছি, তোমাকে বলছি, ভয় কোরো না; আমি তোমাকে সাহায্য করব।