Isaiah 41:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে কীট ইয়াকুব, হে ক্ষুদ্র ইসরাইল, ভয় করো না; মাবুদ বলেন, আমি তোমাকে সাহায্য করবো; আর ইসরাইলের পবিত্রতম তোমার মুক্তিদাতা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওহে কীটসদৃশ যাকোব, ওহে নগণ্য ইস্রায়েল, তোমরা ভয় কোরো না, কারণ আমি স্বয়ং তোমাকে সাহায্য করব,” যিনি তোমাদের মুক্তিদাতা, ইস্রায়েলের সেই পবিত্রতম জন, সদাপ্রভু ঘোষণা করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে কীট যাকোব, হে ইস্রায়েলের নরগণ, ভয় করিও না; সদাপ্রভু কহেন, আমি তোমার সাহায্য করিব; আর ইস্রায়েলের পবিত্রতম তোমার মুক্তিদাতা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে কীট যাকোব, হে ইস্রায়েলের নরগণ, ভয় করিও না; সদাপ্রভু কহেন, আমি তোমার সাহায্য করিব; আর ইস্রায়েলের পবিত্রতম তোমার মুক্তিদাতা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে যাকোব, হে ইস্রায়েল, তুমি যদিও পোকার মত সামান্য তবুও ভয় কোরো না; আমি নিজেই তোমাকে সাহায্য করব। আমি সদাপ্রভু তোমার মুক্তিদাতা ইস্রায়েলের সেই পবিত্রজন এই কথা বলছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে ইয়াকুব, হে ইসরাইল, তুমি যদিও পোকার মত সামান্য তবুও ভয় কোরো না; আমি নিজেই তোমাকে সাহায্য করব। আমি মাবুদ তোমার মুক্তিদাতা ইসরাইলের আল্লাহ্‌ পাক এই কথা বলছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেনঃ হে যাকোব, তুমি দুর্বল, নগণ্য হলেও ভয় করো না, আমি তোমায় সহায়। আমিই ইসরায়েলের আরাধ্য পবিত্রতম ঈশ্বর তোমার পরিত্রাতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মূল্যবান যিহূদা ভীত হবে না! আমার প্রিয় ইস্রায়েলের লোকরা ভয়চকিত হবে না! আমি সত্যিই তোমাদের সাহায্য করব|” প্রভু নিজেই ঐসব বলেন| ইস্রায়েলের পবিত্রতম (ঈশ্বর) যিনি রক্ষাকর্তা তিনিই এই সব বলেছেন:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে কীট যাকোব ভয় কোরোনা এবং হে ইস্রায়েলের লোক; আমি তোমাকে সাহায্য করব” এটা সদাপ্রভুর ঘোষণা, ইস্রায়েলের এক পবিত্রতম, তোমার উদ্ধারক।