Isaiah 41:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, আমি তোমাকে ধারালো দাঁতযুক্ত শস্য মাড়াই করার নতুন গুঁড়ির মত করবো; তুমি পর্বতমালাকে মাড়াই করে চূর্ণ করবে, উপপর্বতগুলোকে ভুষির সমান করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“দেখো, আমি তোমাকে এক শস্য মাড়াই কল বানাব, নতুন এবং ধারালো, যার মধ্যে অনেক দাঁত থাকবে। তুমি পর্বতসমূহকে মাড়াই করে সেগুলি চূর্ণ করবে এবং পাহাড়গুলিকে তুষের মতো করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, আমি তোমাকে তীক্ষ্ণ দন্তশ্রেণীবিশিষ্ট শস্যমাড়া নূতন গুঁড়ির ন্যায় করিব; তুমি পর্ব্বতগণকে মাড়িয়া চূর্ণ করিবে, উপপর্ব্বতগণকে ভুষীর সমান করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, আমি তোমাকে তীক্ষ্ণ দন্তশ্রেণীবিশিষ্ট শস্যমাড়া নূতন গুঁড়ির ন্যায় করিব; তুমি পর্বতগণকে মাড়িয়া চূর্ণ করিবে, উপপর্বতগণকে ভুসির সমান করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখ, আমি তোমাকে নতুন, ধারালো দাঁতযুক্ত শস্য মাড়াই করবার যন্ত্র বানাব। তুমি পাহাড়-পর্বত মাড়াই করে সেগুলো চুরমার করবে, আর ছোট পাহাড়গুলোকে তুষের মত করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখ, আমি তোমাকে নতুন, ধারালো দাঁতযুক্ত শস্য মাড়াই করবার যন্ত্র বানাব। তুমি পাহাড়-পর্বত মাড়াই করে সেগুলো চুরমার করবে, আর ছোট পাহাড়গুলোকে তুষের মত করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি শস্য ঝাড়াইয়ের পাটাতনের মত করব তোমাকে, তাতে আঁটা থাকবে তীক্ষ্মধার নতুন শলাকা। তোমার আঘাতে চূর্ণ হবে পর্বতমালা, পাহাড় পরিণত হবে ধূলিতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“দেখ, আমি তোমাকে একটা নতুন শস্য মাড়া যন্ত্রের মতো বানিয়েছি| সেই যন্ত্রের অনেকগুলো ধারালো ছুরি আছে| কৃষকরা এই সব ব্যবহার করে খোসা ভাঙার কাজে, যাতে তারা শস্য থেকে আলাদা হতে পারে| তুমি পর্বতগুলিকে ঐ শস্য মাড়ার মতো ভেঙে ফেলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, আমি তোমাকে নতুন, ধারালো দাঁতযুক্ত শস্য মাড়াইয়ের যন্ত্র এবং দুই ধারের মত বানাব। তুমি পর্বতদের মাড়াই করে সেগুলো চুরমার করবে, আর ছোট পাহাড়গুলোকে তুষের মত করবে।