Isaiah 41:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তাদের ঝাড়বে, বায়ু তাদেরকে উড়িয়ে নেবে ও ঘূর্ণিবাতাস তাদের ছিন্নভিন্ন করবে; আর তুমি মাবুদে উল্লাস করবে, ইসরাইলের পবিত্রতমকে নিয়ে গর্ব করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি তাদের ঝাড়াই করে তাদের তুলে নেবে আর এক ঘূর্ণিবায়ু তাদের উড়িয়ে নিয়ে যাবে। তুমি কিন্তু সদাপ্রভুতে উল্লসিত হবে, ইস্রায়েলের পবিত্রতমজনের উপরে মহিমা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তাহাদিগকে ঝাড়িবে বায়ু তাহাদিগকে উড়াইয়া লইবে, ও ঘূর্ণবায়ু তাহাদিগকে ছিন্নভিন্ন করিবে; আর তুমি সদাপ্রভুতে উল্লাস করিবে, ইস্রায়েলের পবিত্রতমের শ্লাঘা করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তাহাদিগকে ঝাড়িবে, বায়ু তাহাদিগকে উড়াইয়া লইবে, ও ঘূর্ণবায়ু তাহাদিগকে ছিন্নভিন্ন করিবে; আর তুমি সদাপ্রভুতে উল্লাস করিবে, ইস্রায়েলের পবিত্রতমের শ্লাঘা করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি সেগুলো ঝাড়লে বাতাস তাদের তুলে নিয়ে যাবে আর ঘূর্ণিবাতাস তাদের ছড়িয়ে-ছিটিয়ে দেবে। কিন্তু তুমি সদাপ্রভুকে নিয়ে আনন্দ করবে আর ইস্রায়েলের সেই পবিত্রজন তোমার গৌরবের জিনিস হবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি সেগুলো ঝাড়লে বাতাস তাদের তুলে নিয়ে যাবে আর ঘূর্ণিবাতাস তাদের ছড়িয়ে-ছিটিয়ে দেবে। কিন্তু তুমি মাবুদকে নিয়ে আনন্দ করবে আর ইসরাইলের আল্লাহ্ পাক তোমার গৌরবের জিনিস হবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি উড়িয়ে দেবে তাদের বাতাসের মুখে, বায়ুপ্রবাহ নিয়ে যাবে তাদের, তারা ছড়িয়ে যাবে ঘূর্ণী ঝড়ের দাপটে। তখন তোমরা আনন্দে জয়ধ্বনি করবে, কারণ আমি তোমাদের আরাধ্য ঈশ্বর, ইসরায়েলের পবিত্রতম ঈশ্বর, মুখরিত হবে তোমরা আমার স্তুতিগানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি তাদের বাতাসে ছুঁড়ে ফেলবে| বাতাস তাদের বয়ে নিয়ে দূরে চলে যাবে এবং বিক্ষিপ্ত করবে| তখন তুমি খুশী হবে এবং প্রভুর মধ্যে স্থিত হয়ে আনন্দ করবে| ইস্রায়েলের পবিত্রতম ঈশ্বরের জন্য তুমি গর্বিত হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তাদেরকে ঝাড়বে বাতাস তাদের বয়ে নিয়ে যাবে এবং বাতাস তাদের ছড়িয়ে-ছিটিয়ে দেবে। তুমি সদাপ্রভুতে আনন্দ করবে, তুমি ইস্রায়েলের পবিত্রতমে আনন্দিত হবে।