Isaiah 41:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুঃখী দরিদ্ররা পানি খোঁজ করে কিন্তু পানি নেই, তাদের জিহ্বা তৃষ্ণায় শুকিয়ে গেছে; আমি মাবুদ তাদেরকে উত্তর দেব, আমি ইসরাইলের আল্লাহ্‌ তাদেরকে ত্যাগ করবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“দরিদ্র ও নিঃস্ব লোকেরা জলের অন্বেষণ করে, কিন্তু কোনো জল পাওয়া যায় না; তাদের জিভ পিপাসায় শুকিয়ে গেছে। কিন্তু আমি সদাপ্রভু তাদের উত্তর দেব; আমি ইস্রায়েলের ঈশ্বর, তাদের পরিত্যাগ করব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুঃখী দরিদ্রগণ জল অন্বেষণ করে কিন্তু জল নাই, তাহাদের জিহ্বা তৃষ্ণাতে শুষ্ক হইয়াছে; আমি সদাপ্রভু তাহাদিগকে উত্তর দিব, আমি ইস্রায়েলের ঈশ্বর তাহাদিগকে ত্যাগ করিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুঃখী দরিদ্রগণ জল অন্বেষণ করে কিন্তু জল নাই, তাহাদের জিহ্বা তৃষ্ণাতে শুষ্ক হইয়াছে; আমি সদাপ্রভু তাহাদিগকে উত্তর দিব, আমি ইস্রায়েলের ঈশ্বর তাহাদিগকে ত্যাগ করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“দুঃখী ও অভাবীরা জলের খোঁজ করে, কিন্তু জল নেই; পিপাসায় তাদের জিভ্‌ শুকিয়ে গেছে। কিন্তু আমি সদাপ্রভুই তাদের উত্তর দেব; আমি ইস্রায়েলের ঈশ্বর তাদের ত্যাগ করব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“দুঃখী ও অভাবীরা পানির খোঁজ করে, কিন্তু পানি নেই; পিপাসায় তাদের জিভ্‌ শুকিয়ে গেছে। কিন্তু আমি মাবুদই তাদের জবাব দেব; আমি ইসরাইলের আল্লাহ্‌ তাদের ত্যাগ করব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখন আমার প্রজাবৃন্দ জলের সন্ধান করবে, তৃষ্ণায় গলা শুকিয়ে যাবে, তখন আমি, প্রভু পরমেশ্বর সাড়া দেব তাদের ডাকে, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর আমি, আমি তাদের কখনও করব না পরিত্যাগ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“দরিদ্র ও অভাবী লোকরা জলের জন্য খোঁজ করবে| কিন্তু তারা খুঁজে পাবে না| তারা তৃষ্ণার্ত, তাদের জিহবা শুষ্ক| আমি, ইস্রায়েলের ঈশ্বর, তাদের প্রার্থনার জবাব দেব| আমি তাদের ত্যাগ করব না, মরতে দেব না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“নির্যাতিতরা ও অভাবগ্রস্তরা জলের খোঁজ করে, কিন্তু জল নেই; পিপাসায় তাদের জিভ শুকিয়ে গেছে। আমি, সদাপ্রভু, তাদের প্রার্থনার উত্তর দেব; আমি, ইস্রায়েলের ঈশ্বর, তাদের ত্যাগ করব না।