Isaiah 41:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মরুভূমিতে এরস, বাবলা, গুলমেঁদি ও জলপাই গাছ রোপণ করবো; আমি মরুভূমিতে দেবদারু, তিধর ও তাশূর গাছ একত্র লাগাব;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি মরুভূমিতে স্থাপন করব সিডার ও বাবলা, মেদি গাছ ও জলপাই গাছ। পরিত্যক্ত স্থানে আমি রোপণ করব দেবদারু, একইসঙ্গে ঝাউ ও চিরহরিৎ সব বৃক্ষ,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি প্রান্তরে, এরস, বাবলা, গুলমেঁদি ও তৈলবৃক্ষ রোপন করিব; আমি মরুভূমিতে দেবদারু, তিধর ও তাশূর বৃক্ষ একত্র লাগাইব;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি প্রান্তরে এরস, বাবলা, গুলমেদি ও তৈলবৃক্ষ রোপণ করিব; আমি মরুভূমিতে দেবদারু, তিধর ও তাশূর বৃক্ষ একত্র লাগাইব;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি মরু-এলাকায় এরস, বাব্‌লা, গুলমেঁদি ও বুনো জলপাই গাছ লাগাব আর মরুভূমিতে লাগাব বেরস, ঝাউ ও তাশূর গাছ,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি মরুভূমিতে এরস, বাব্‌লা, গুলমেঁদি ও বুনো জলপাই গাছ লাগাব আর মরুভূমিতে লাগাব বেরস, ঝাউ ও তাশূর গাছ,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মরুভূমিতে আমি রোপণ করব সীডার তরু, রোপণ করব বাবলা, জলপাই বৃক্ষ আর সুগন্ধ পত্রযুক্ত চিরহরিৎ গুল্ম। বন্ধ্যাভূমি হবে অরণ্য দেবদারু তিধর ও তাশূর বৃক্ষে ছাওয়া।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মরুভূমিতে গাছ জন্মাবে| সেখানে থাকবে এরস, বাবলা, জলপাই, তাশূর, দেবদারু ও পাইন গাছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি মরুপ্রান্তের এরস, বাবলা, গুলমেঁদি ও জলপাই গাছ লাগাব আর মরুপ্রান্তে লাগাব দেবদারু, ঝাউ ও তাশূর গাছ,